চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনর্মিলনের দৃষ্টান্ত স্থাপনে ঢাকা লিগ্যাল এইড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 08, আগস্ট 2025
in - সেমি লিড, আদালত
A A
ঢাকা লিগ্যাল এইডের পুনর্মিলন অনুষ্ঠানে চারজন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৮ সালে কিডনি জটিলতায় আক্রান্ত হন তারেক। চিকিৎসকদের পরামর্শে কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোনো বিকল্প ছিল না। স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন স্ত্রী উম্মে সাহিদিনা টুনি। ২০১৯ সালের ২৬শে অক্টোবর তিনি নিজের একটি কিডনি স্বামীর শরীরে প্রতিস্থাপন করেন—যা নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য নজির হিসেবে সমাজে ব্যাপক প্রশংসিত হয়।

কিন্তু বছর কয়েক না যেতেই সেই সম্পর্কেই দেখা দেয় বিশ্বাসের সংকট। সম্প্রতি স্বামীর পরকীয়ার অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় আসেন স্ত্রী টুনি। পরিণামে তিনি আদালতে একটি সিআর মামলা, একটি নন-জিআর মামলা এবং যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে ঢাকা মহানগর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তাজুল ইসলাম সোহাগ বিষয়টি আপস-মীমাংসার জন্য প্রেরণ করেন জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকায়।

সেখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার সিনিয়র সহকারী জজ মোঃ সায়েম খান দুই পক্ষের বক্তব্য শোনেন, পর্যবেক্ষণ করেন এবং তার দক্ষ, মানবিক ও বিচক্ষণ মধ্যস্থতায় একটি সমঝোতার পথ খুলে যায়।

দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ একটি লিখিত আপসনামার মাধ্যমে তাদের বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্তে উপনীত হন।

মীমাংসার শর্ত অনুযায়ী:
তারেক এই মর্মে লিখিত স্বীকৃতি দেন যে, তার কোনো নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও তিনি এ ধরনের সম্পর্কে জড়াবেন না। পক্ষান্তরে স্ত্রী টুনি তার দায়ের করা সি আর, নন-জিআর ও যৌতুক আইনের মামলাগুলো প্রত্যাহারের অঙ্গীকার করেন।

উভয়পক্ষ ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে কোনো অপমানজনক/কুৎসামূলক তথ্য, ভিডিও, ছবি বা বক্তব্য প্রিন্ট, ইলেকট্রনিক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবেন না মর্মে স্বীকৃতি প্রদান করেন। তারা পারস্পরিক সম্মান, ভালোবাসা ও দায়িত্ববোধের ভিত্তিতে দাম্পত্য জীবন পরিচালনার প্রতিশ্রুতি দেন।

পরিশেষে টুনি-তারেক দম্পতি জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা এবং সংশ্লিষ্ট অফিসার মোঃ সায়েম খান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পারিবারিক জীবনের স্থিতি ও সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেন।

ঘটনাটি প্রমাণ করে, আইনি সহায়তা শুধু শাস্তির জন্য নয়, বরং সম্পর্ক পুনর্গঠনেরও একটি পথ।

পারিবারিক দ্বন্দ্বে, যখন সম্পর্ক ভাঙনের মুখে, তখন শান্তিপূর্ণ সমাধান এবং সম্মানজনক পুনর্মিলনের দৃষ্টান্ত স্থাপন করলো ঢাকা লিগ্যাল এইড।

Tags: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটঢাকা মহানগর
Previous Post

কলেজে শাহরুখের জুনিয়র, সিনেমায় তার মা!

Next Post

টয়লেটের ফ্লাশ নষ্ট, আকাশে এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরলো ফ্লাইট

Next Post
উচ্চ আকাশে উড়ে যাচ্ছে একটি বেসামরিক বিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

টয়লেটের ফ্লাশ নষ্ট, আকাশে এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরলো ফ্লাইট

Croatian football player wearing sunglasses and team jersey. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছর বয়সেই জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT