চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে রাজাকারের কুশপুত্তলিকা দাহ ও মশাল মিছিল

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
11:51 অপরাহ্ন 06, আগস্ট 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবিতে রাজাকারের কুশপুত্তলিকা দাহ ও মশাল মিছিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধী রাজাকার-আল বদর, গণহত্যাকারীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে মশাল মিছিল ও রাজাকারদের কুশপুত্তলিকা দাহন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল প্রগতিশীল শিক্ষার্থী।

বুধবার (৬ আগস্ট) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল সংলগ্ন সড়ক হয়ে ছাত্রদের আবাসিক হল শহীদ তাজউদ্দীন আহমদ, ২১ নং হল ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন সড়ক ঘুরে পুনরায় বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে রাজাকারের কুশপুত্তলিকা দাহ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এদিকে, ছাত্রদের হল সংলগ্ন সড়ক প্রদক্ষিণের সময় হলগুলো থেকে মশাল মিছিলকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’, ‘শাহবাগী শাহবাগী’ প্রভৃতি স্লোগান দিতে শোনা গেছে শিক্ষার্থীদের।

সংক্ষিপ্ত সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সোহাগি সামিয়া বলেন, “আমরা বারবার দেখেছি বাংলাদেশে রাজাকারদের আস্ফালন ঘটেছে। বারবার দেখেছি ‘৭১ এর মুক্তিযুদ্ধকে ‘২৪ এর গণ-অভ্যুত্থানের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। জুলাই আন্দোলনের ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’, এ স্লোগানটি ব্যবহার করে তারা মুক্তিযুদ্ধের রাজাকার শব্দকে নরমালাইজড করার চেষ্টা করছে।

সোহাগি সামিয়া আরও বলেন, মুক্তিযুদ্ধের রাজাকারদের নেতা হিসেবে মানে বলেই শিবির ও জামায়াত গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের ছবি প্রদর্শন করেছে। আমরা বলতে চাই যারা রাজাকারদের হয়ে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দিতে চায় তাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে। রাজাকারদের পুনর্বাসনের সকল অপচেষ্টা ও পায়তারা রুখে দেওয়া হবে।”

Tags: মশাল মিছিল
Previous Post

জুলাই ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধান নিয়ে প্রশ্ন তোলায় গণফোরামের প্রতিবাদ

Next Post

রাশিয়ার সাথে ব্যবসায় ট্রাম্পের হুমকিতে আইফোন ও তেলের দাম বাড়ার আশঙ্কা

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি গাছে পেছনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার সাথে ব্যবসায় ট্রাম্পের হুমকিতে আইফোন ও তেলের দাম বাড়ার আশঙ্কা

প্রধান উপদেষ্টার কাছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর চিঠি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার কাছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর চিঠি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT