চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে কলাবাগানে জ্বলতে থাকা মরদেহ উদ্ধার

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
10:22 পূর্বাহ্ন 06, আগস্ট 2025
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
জয়পুরহাটে কলাবাগানে জ্বলতে থাকা মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের আক্কেলপুরে একটি কলাবাগান থেকে শুকনো পাতার আগুনে জ্বলন্ত অবস্থায় অর্ধপোড়া একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী নামক স্থানের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে ওই কলাবাগানের চাষী বিকাশ কলাবাগানের পাশে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বাগানের ভেতরে আগুন দেখতে পান। এ সময় ভয় পেয়ে তিনি পাশের গ্রামে গিয়ে বিষয়টি জানান। সেখান থেকে লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। পরে আগুনের স্তূপে অর্ধপোড়া একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহটি উদ্ধার করে।

মরদেহটির পরনে ধূসর রঙের প্যান্ট এবং লাল রঙের গেঞ্জি ছিল।

স্থানীয় গ্রামবাসী আসাদুজ্জামান বলেন, “কলাবাগানে আগুনে মানুষ পুড়ছে—এমন খবর বাগানের চাষি বিকাশ আমাদের দেন। আমরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলি। পরে সেখানে অর্ধপোড়া মরদেহ দেখতে পাই। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোনো স্থানে হত্যা করে বস্তাবন্দি করে কলাবাগানের নির্জন স্থানে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে।”

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।”

Tags: উদ্ধারজয়পুরহাট
Previous Post

খুলে দেওয়া হয়েছে কাপ্তাইয়ের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চল প্লাবিত

Next Post

পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অধিনায়ক কস্তা মারা গেছেন

Next Post
পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অধিনায়ক কস্তা মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো অধিনায়ক কস্তা মারা গেছেন

বিএনপি প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত, ছবি গ্যাজেটের উপর. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT