চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৪ জনের মৃত্যু, নিখোঁজ অর্ধশত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 অপরাহ্ন 05, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বৃষ্টির পর ভূমিধস ও বন্যায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার ৫ আগস্ট খীরগঙ্গা নদীর উৎস এলাকায় এ ঘটনা ঘটে।

ভয়াবহ কিছু দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, পাহাড় থেকে প্রচণ্ড গতিতে নেমে আসা পানির স্রোত উত্তর কাশীর ধারালি গ্রামমুখে ধেয়ে এসে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে আতঙ্কিত মানুষের চিৎকারও শোনা গেছে।

উত্তর কাশী পুলিশ ঘটনার পরপরই ধ্বংসস্তূপের কিছু ছবি প্রকাশ করে এবং স্থানীয় বাসিন্দাদের নদী থেকে নিরাপদ দূরত্বে থাকার আহবান জানায়।

তারা বলেছে, “এই ঘটনাকে কেন্দ্র করে সকলেরই উচিত নদী থেকে দূরে থাকা। নিজে, শিশু ও গবাদিপশুদেরও নদী থেকে দূরে রাখুন।”

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, উদ্ধার তৎপরতায় এনডিআরএফ, এসডিআরএফ ও জেলা প্রশাসনের দলগুলো যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করছে।

তিনি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “উত্তরকাশীর ধারালি এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবরে আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত। উদ্ধার ও ত্রাণকাজে সংশ্লিষ্ট সব বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করি।”

এই বর্ষা মৌসুমে উত্তরাখণ্ডে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। হরিদ্বারে গঙ্গা সহ বড় বড় নদীগুলো প্রবল স্রোতে উপচে পড়ছে। সোমবারও বর্ষাজনিত ঘটনায় দুইজনের মৃত্যু হয় এবং রুদ্রপ্রয়াগ জেলায় পাহাড় ধসে দুটি দোকান বোল্ডার ও ধ্বংসাবশেষে চাপা পড়ে।

রোববার উদম সিং নগর জেলায় লেভড়া নদী ও এর শাখা নদীগুলোর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয় রামপুর-নৈনিতাল মূল সড়ক ও সংলগ্ন চকরপুর, লক্ষণপুর, মুরিয়া পিস্টোর এবং বড়হাইনি গ্রামের বহু এলাকা।

ভারতের আবহাওয়া দফতর মঙ্গলবার উত্তরাখণ্ডের জন্য ‘লাল সতর্কতা’জারি করেছে—যা চরম মাত্রার বৃষ্টিপাতের পূর্বাভাস।

সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘হলুদ সতর্কতা’ও দেওয়া হয়েছে।

Tags: ৪ জনের মৃত্যুউত্তরাখণ্ডভারী বৃষ্টির পূর্বাভাসভূমিধস
Previous Post

সাংবাদিকদের দেশ ও জনগণের হতে হবে: আমীর খসরু

Next Post

প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে: সালাহউদ্দিন

Next Post
প্রধান উপদেষ্টা সালাহউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে: সালাহউদ্দিন

শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলি ঢালিউডের ট্রাইএঙ্গেল সম্পর্কের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান, অপু বিশ্বাস ও বুবলি ঢালিউডের ট্রাইএঙ্গেল সম্পর্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT