চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফর্মুলা ওয়ান: হ্যামিল্টনকে হতাশ করে শিরোপা নরিসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 04, আগস্ট 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ফর্মুলা ওয়ান রেসে হ্যামিল্টন ও ভারস্টাপেনের প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

গতির রাজ্যে সেরাদের সেরা খ্যাত লুইস হ্যামিল্টন। সময়টা বিবর্ণ কাটছে তার। গত ১৫ রেসে পাননি কোন পোডিয়াম। হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রিতে ব্রিটিশ রেসার ল্যান্ডো নরিসের শিরোপা জয়ের দিনে ১২তম হয়েছেন ৭ বারের গ্রাঁ প্রি চ্যাম্পিয়ন হ্যামিল্টন। অন্যদিকে পঞ্চম শিরোপা নরিসের।

হাঙ্গেরির বুদাপেস্টে হাঙ্গারোরিং ট্র্যাকে হারের আগেরদিন হ্যামিল্টন নিজেকে অকেজো বলেছেন, ফেরারির জন্য একজন চালকও খুঁজতে বলেছেন। রেসের দ্বিতীয় ল্যাপে হ্যামিল্টন গাড়ি নিয়ে কোন সমস্যা মুখোমুখি হয়নি, কোন বাধাও পাননি। তবুও দ্রুতগতিতে এগিয়ে যেতে পারেননি। অন্যদিকে নরিস বাজিমাত করে শেষ চার রেসে তিনটিতে জয় তুললেন।

রেস শেষে হতাশা লুকাননি ৪০ বর্ষী হ্যামিল্টন। ৩১শে আগস্ট ডাচ জিপি পর্যন্ত বিরতি চান। পরবর্তী রেস নিয়েও দ্বিধায় আছেন। বলেছেন, ‘আমি এখনও দলেকে ভালোবাসি, এরচেয়ে বেশি আমার আর কিছু বলার নেই। আমি শুধু আশা করি আবার ফিরে আসব। পরের রেসের জন্য এখন পর্যন্ত আগ্রহী।’

ফেরারি দলের অধ্যক্ষ ফ্রেড ভাসিউর জানিয়েছেন, হ্যামিল্টন একটি কঠিন সপ্তাহ কাটিয়েছেন। বলেছেন, ‘আমার তাকে অনুপ্রাণিত করার দরকার নেই, সত্যি বলতে সে হতাশ। আমি জানি সে-ই দাবিদার, এ কারণেই সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন।’

শিরোপাজয়ী নরিস ম্যাকলারেনের হয়ে লড়েছেন। ম্যাকলারেনের ২০০তম জয় এনেছেন। তৃতীয় স্থান থেকে শুরু করে প্রথম ল্যাপেই পাঁচ নম্বর পিছিয়ে পড়েন ২৫ বর্ষী রেসার। দ্রুতই দারুণভাবে ঘুরে দাঁড়ান। শেষদিকে অস্কার পিয়াস্ত্রির তীব্র চ্যালেঞ্জ সত্ত্বেও নিজেকে সামলে রেখে জয় নিশ্চিত করেন নরিস। অজি রেসার পিয়াস্ত্রি দ্বিতীয় হয়েছেন এবং ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপে নরিসের থেকে ৯ পয়েন্টে এগিয়ে আছেন ।

রেস শেষে নরিস বলেছেন, ‘এটা সত্যি কঠিন ছিল। শুরুতে এরকম পরিকল্পনা ছিল না, কিন্তু প্রথম ল্যাপের পর ফিরে আসার একমাত্র পথ খুঁজে পেয়েছি। শেষে পিয়াস্ত্রি যখন ধীরে ধীরে কাছে আসছিল, তখন একেবারে শেষ শক্তি দিয়ে গাড়ি চালিয়েছি। এমন জয়ে পাওয়া বেশি আনন্দের।’

পোল পজিশন থেকে রেস শুরু করেন ফেরারির চার্লস লেক্লার্ক। দুর্দান্ত এক কোয়ালিফাইং ল্যাপের মাধ্যমে তিনি সবার আগে শুরু করেও শেষপর্যন্ত চতুর্থ হয়েছেন। জর্জ রাসেল তাকে শেষদিকে টপকে তৃতীয় হন।

Tags: ফর্মুলা ওয়ানলিড স্পোর্টসলুইস হ্যামিল্টন
Previous Post

জুলাই হত্যাকাণ্ডের বিচার শেষ করতে হবে: তাসনিম জারা

Next Post

সাতক্ষীরায় নদীর স্রোতে ভেঙে পড়েছে ৭টি ব্রিজ

Next Post
সাতক্ষীরায় নদীর স্রোতে ভেঙে পড়েছে ৭টি ব্রিজ, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় নদীর স্রোতে ভেঙে পড়েছে ৭টি ব্রিজ

কাপ্তাই জলকপাট থেকে পানি ছেড়ে দেওয়া হচ্ছে, বিপৎসীমার কাছাকাছি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপৎসীমার কাছে কাপ্তাইয়ের পানি, খুলছে ১৬ জলকপাট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT