চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬২ ফিলিস্তিনির মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 পূর্বাহ্ন 03, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলি হামলার পর পালানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় আরও ৬২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সাহায্য নিতে গিয়ে ৩৮ জন নিহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন ও গাজার মেডিকেল সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ইসরায়েলি বাহিনী ভোর থেকে গাজায় ৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার নিহত কয়েক ডজন ফিলিস্তিনিদের মধ্যে বিতর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সাহায্য নিতে যাওয়া ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত সপ্তাহে ইসরায়েল ঘোষণা করেছিল, তারা কিছু এলাকায় যুদ্ধে কৌশলগত বিরতি বাস্তবায়ন শুরু করবে যাতে ফিলিস্তিনিদের মানবিক সাহায্যের পরিমাণ আরও বাড়ানো যায়। যদিও জিএইচএফ-পরিচালিত স্থানগুলোর কাছে এই মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইসরায়েল ২৭ জুলাই থেকে সামরিক অভিযানে দৈনিক বিরতি শুরু করার ঘোষণা দিয়েছে। তবে, ফিলিস্তিনি অধিকৃত ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার অফিস শুক্রবার জানিয়েছে, শুধুমাত্র বুধবার এবং বৃহস্পতিবারই ত্রাণ নিতে গিয়ে ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মানবাধিকার অফিসের তথ্য অনুসারে, শুক্রবার পর্যন্ত সাহায্য নিতে গিয়ে কমপক্ষে ১,৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৯৩ জন শিশুসহ আরও ১৬৯ জন ফিলিস্তিনি অনাহার বা অপুষ্টিতে মারা গেছেন।

গাজার বাসিন্দাদের অভিযোগ, সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে থাকা মার্কিন ঠিকাদারদের গুলিতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

গাজার পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার মুখোমুখি হয়ে ইসরায়েল সম্প্রতি জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, স্পেন, জার্মানি এবং ফ্রান্সসহ অন্যান্য দেশগুলোকে বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি দিয়েছে।

কিন্তু ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের সাহায্য সংস্থা, ইউএনআরডব্লিউএসহ মানবিক গোষ্ঠীগুলি সতর্ক করে বলেছে, বিমান থেকে ত্রাণ ফেলা অপর্যাপ্ত এবং স্থলপথে অবাধে সহায়তা সরবরাহ সহজতর করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।

Tags: ইসরায়েলি হামলাগাজাফিলিস্তিনিযুদ্ধবিরতি
Previous Post

মেসির চোটে মাঠ ছাড়ার দিনে মিয়ামির টাইব্রেকারে জয়

Next Post

হামাসের নিরস্ত্রীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান

Next Post
হামাসের সদস্যরা মুখোশ ও গ্যাংস্টার কাপড়ে সজ্জিত, শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

হামাসের নিরস্ত্রীকরণ প্রস্তাব প্রত্যাখ্যান

ব্রাজিল নারী ফুটবল দল ট্রফি জিতেছে, উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ গোলের রোমাঞ্চ শেষে টাইব্রেকারে চ্যাম্পিয়ন ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT