চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতকোটি টাকা নিয়ে গায়েব ‘ফ্লাইট এক্সপার্ট’, হোয়াটসঅ্যাপ বার্তা ফাঁস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 02, আগস্ট 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
ফ্লাইট এক্সপার্টের লোগো, যাত্রা ও ভ্রমণের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্লাইট এক্সপার্ট’ নামের অনলাইন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ রশিদ শাহ সম্রাট ও তার ছেলে, ফ্লাইট এক্সপার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান রশিদকে দেশে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা স্বপরিবারে দেশ ছেড়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফাঁস হওয়া এক হোয়াটসঅ্যাপ কথোপকথনে জানা গেছে, কোম্পানি বন্ধ করে নিরাপত্তা অজুহাতে আত্মগোপনে যাওয়ার কথা জানিয়েছেন সালমান রশিদ।

বাংলাদেশের ট্রাভেল এজেন্টদের সংগঠন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর সভাপতি আব্দুস সালাম আরেফ বলেছেন, ‘ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে আমরাও অভিযোগ পেয়েছি। বিষয়টি রোববার খতিয়ে দেখব।’

ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যান এম এ রশিদ শাহ সম্রাট এবং সিইও সালমান রশিদ আটাবের ওটিএ–বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদেও রয়েছেন। আটাব সভাপতির ভাষ্য, একাধিকবার তাদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ফ্লাইট এক্সপার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান রশিদের এক হোয়াটসঅ্যাপ বার্তা চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে। সেখানে তিনি ‘বিশ্বাসঘাতকতার শিকার’ দাবি করে কর্মীদের কোম্পানি বন্ধের কথা জানান। সেই সঙ্গে  নিরাপত্তাজনিত ছুটির তথ্য জানান ফ্লাইট এক্সপার্টের কর্মীদের।

সেই বার্তায় তিনি বলেন, ‘একটি বিশ্বাসঘাতকতা ঘটেছে- সাঈদ, হোসেন ও সাকিব পরিকল্পিতভাবে সব দোষ আমার ওপর চাপিয়ে দিয়েছে। বৃহস্পতিবারের বৈঠকে আমাকে আত্মরক্ষার সুযোগ দেওয়া হয়নি। এরপর আজ সকালে তারা প্রায় ৩ কোটি টাকা বা তার কম তুলে নিজেদের কাছে রেখে দিয়েছে। কোম্পানি এখন বন্ধ।’

‘ফ্লাইট এক্সপার্ট-এর ইন্টারনাল গ্রুপে কর্মীদের উদ্দেশে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান রশিদের হোয়াটসঅ্যাপ বার্তা
ওই বার্তায় আরও উল্লেখ করা হয়, ‘আমার প্রতি প্রচণ্ড হুমকি ও দোষারোপের কারণে আমি নিজের নিরাপত্তার জন্য ছুটি নিয়েছি। এভাবে মুখ ফিরিয়ে নেওয়া আমার ইচ্ছা ছিল না। সবাইকে ধন্যবাদ।’

এদিকে খবর ছড়িয়ে পড়ার পর ক্ষতিগ্রস্ত গ্রাহক ও ট্রাভেল এজেন্সির মালিকরা রাজধানীর বনানীতে ফ্লাইট এক্সপার্টের অফিসের সামনে ভিড় করছেন। তবে সেখানে গিয়ে অফিস বন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছেন অনেকে।

ক্ষতিগ্রস্ত কয়েকজন গ্রাহক জানান, তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে টিকিট কনফার্ম করার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের কথা জানানো হয়।

এ ঘটনায় এখনো পুলিশ বা অন্য কোনো সরকারি সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আটাব জানিয়েছে, অভিযোগ যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অর্থ আত্মসাতফ্লাইট এক্সপার্ট
Previous Post

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Next Post

কপিলের পাশে নাম লেখালেন আকাশ

Next Post
ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, দর্শকদের ভিড়ে ব্যস্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কপিলের পাশে নাম লেখালেন আকাশ

এনসিপি নেতারা সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নতুন বাংলাদেশ’র ইশতেহার ঘোষণা করবে এনসিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT