চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ খেলবে লিভারপুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 02, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল ফুটবল দল জিতের আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ মৌসুমে পর ২০২৪-২৫ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতে লিভারপুল। দুর্দান্ত ছন্দে থাকা দলটি নতুন মৌসুম শুরু করতে দলবদলের বাজারে এপর্যন্ত ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে। প্রাক-মৌসুম প্রস্তুতি সারতে অলরেডরা আমন্ত্রণ জানিয়েছে স্প্যানিশ অ্যাথলেটিক ক্লাবকে। তবে অ্যানফিন্ডে ক্লাবটির সঙ্গে এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ খেলবে আর্নে স্লটের দল।

স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে প্রথম ম্যাচটি লিভারপুল খেলবে সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায়। ম্যাচ শেষ হওয়ার এক ঘণ্টা পর দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হবে দল দুটি। রাত ১ টায় শুরু হবে দ্বিতীয়টি। দুটি ম্যাচই হবে ৯০ মিনিট করে।

১০ আগস্ট ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়বে লিভারপুল। গুরুত্বপূর্ণ ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নিতে অ্যাথলেটিক ক্লাবের সাথে ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন অলরেড কোচ স্লট।

প্রয়াত ডিয়েগো জোতার মৃত্যুর পর অ্যানফিন্ডে প্রথমবার ম্যাচ খেলবে লিভারপুল। কিছুদিন আগে সহোদর ভাইসহ সড়ক দুর্ঘটনায় মারা যান পর্তুগিজ তারকা। তবে লিভারপুলে নতুন আসা নিউক্যাসেল ইউনাইটেড তারকা আলেক্সান্ডার ইসাক খেলছেন না।

Tags: অ্যাথলেটিক ক্লাবক্রিস্টাল প্যালেসলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

কক্সবাজারে চারটি মামলার আসামিকে গুলি করে হত্যা

Next Post

বন্ধু দিবসে চ্যানেল আইয়ে ‘দীপু নাম্বার টু’

Next Post
দুই বন্ধু প্রকৃতি উপভোগ করছে, একজনের হাতে ক্যামেরা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধু দিবসে চ্যানেল আইয়ে ‘দীপু নাম্বার টু’

বলিউড সিনেমার বন্ধুত্বের দৃশ্য, হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধুত্বের আসল মানে জানতে দেখুন এই ৭ বলিউড সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT