চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার হুমকি: পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 02, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পারমাণবিক সাবমেরিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা নিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের  মন্তব্যের প্রতিক্রিয়ায় দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি ‘যথাযথ অঞ্চলে’ পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

আজ (২ আগস্ট) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ট্রাম্প বলেছেন, যদি এই ধরনের বোকামি ও উস্কানিমূলক বিবৃতিগুলোর চেয়ে বেশি কিছু হয়। এটি অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তবে আমি আশা করি এটা সেরকম হবে না।

গত বৃহস্পতিবার মেদভেদেভ বলেছিলেন, ট্রাম্পের মনে রাখা উচিত-মস্কোর কাছে এখনও সোভিয়েত আমলের পারমাণবিক হামলার ক্ষমতা রয়েছে। এর জবাবে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও রাশিয়ান ফেডারেশনের সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক বিবৃতির ভিত্তিতে আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে যথাযথ অঞ্চলে অবস্থান নেয়ার জন্য নির্দেশ দিয়েছি।

তবে তিনি পরমাণু শক্তিচালিত নাকি পরমাণু অস্ত্রধারী সাবমেরিনের কথা লিখেছেন তা পরিষ্কার করেননি। সাবমেরিন দুটি কোথায় মোতায়েন হচ্ছে সেটিও তিনি বলেননি। ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির বিষয়ে রাজি হতে বা নিষেধাজ্ঞা নিয়ে মস্কোকে ট্রাম্প যে আল্টিমেটাম দিয়েছেন তার জবাবে মেদভেদেভ সম্প্রতি হুমকি দিয়েছিলেন। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছেই বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র আছে এবং দুই দেশের পরমাণু শক্তি সম্পন্ন সাবমেরিনের মালিক।

শুক্রবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, হুমকি দেয়া হয়েছে এবং আমরা এটিকে উপযুক্ত মনে করিনি। সুতরাং আমাকে সতর্ক হতে হবে। আমি আমাদের জনগণের নিরাপত্তার প্রয়োজনে এটি করেছি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন। আমরা আমাদের মানুষের সুরক্ষা দিতে যাচ্ছি।

ক্রেমলিন এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্পের বিবৃতির পর মস্কোর শেয়ার বাজারে দরপতন হয়েছে।ট্রাম্প ও মেদভেদেভ সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে ধারাবাহিক ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন।এটা শুরু হয় ট্রাম্প যুদ্ধ অবসানে পুতিনকে ৮ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়ার পর থেকে।

Tags: ডোনাল্ড ট্রাম্প
Previous Post

নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

Next Post

জঙ্গিবাদ নিয়ে বিতর্কিত সিনেমাটি পেল ভারতের জাতীয় পুরস্কার!

Next Post
The Kerala Story movie poster featuring four women in headscarves. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গিবাদ নিয়ে বিতর্কিত সিনেমাটি পেল ভারতের জাতীয় পুরস্কার!

মেসি ভারতের মাটিতে, বিশ্বকাপ ট্রফি হাতে, উচ্ছ্বাসে ভাসছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে এসে কী করবেন মেসি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT