চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত ছেলের কিডনি দান করে দুই প্রাণ বাঁচালেন মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 31, জুলাই 2025
in আন্তর্জাতিক
A A
শল্যচিকিৎসকরা কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৩ বছর বয়সী একমাত্র ছেলেকে হারিয়েছেন করাচির এক নারী চিকিৎসক।

ছেলেকে মৃত ঘোষণা করার পর, মাতৃস্নেহ ত্যাগ করে নিজের ছেলের দুটি কিডনি দান করে তিনি জীবন ফিরিয়ে দিয়েছেন দুই অসুস্থ রোগীকে।

সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মৃত তরুণের নাম সৈয়দ সুলতান জাফর। করাচির জিয়াউদ্দিন মেডিকেল ও ডেন্টাল কলেজের ডেন্টাল শিক্ষার্থী ছিলেন তিনি। তার মা ডা. মহার আফরোজ সিন্ধু ইনস্টিটিউট অব ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন (এসআইইউটি)-এর পরামর্শক নেফ্রোলজিস্ট ও সহযোগী অধ্যাপক। সুলতান ছিলেন ডা. আফরোজের একমাত্র ছেলে।

সুলতান জাফরের নানা হলেন পাকিস্তানের প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক টিপু সুলতান। সুলতানের বাবা সৈয়দ ফুরকান জাফর কয়েক বছর আগে লিভার ক্যান্সারে মারা যান।

অধ্যাপক টিপু সুলতান জানান, গত বুধবার সকালে করাচির একটি প্রাইভেট হাউজিং সোসাইটিতে বন্ধুদের সঙ্গে গাড়ি চালাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন সুলতান। তার মাথায় গুরুতর আঘাত লাগে। জরুরি অস্ত্রোপচারের পর আইসিইউতে স্থানান্তর করা হলেও শনিবার ভোরে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করতে হয়। এক পর্যায়ে তার অবস্থার সামান্য উন্নতি হয়, তবে মঙ্গলবার হঠাৎ করেই শ্বাসকষ্ট দেখা দিলে তাকে আবার আইসিইউতে নেয়া হয়। বিকেল ৪টার দিকে চিকিৎসকরা জানান, তার সব রিফ্লেক্স বন্ধ হয়ে গেছে এবং পিউপিল স্থির ও প্রসারিত হয়েছে।

এই হৃদয়বিদারক পরিস্থিতিতে পরিবারটি ভেঙে পড়ে। ৫ ঘণ্টার দীর্ঘ আলোচনা শেষে ডা. মহার আফরোজ সিদ্ধান্ত নেন ছেলের অঙ্গদানের মাধ্যমে অন্যদের প্রাণ বাঁচানোর। নিজের উদ্যোগে তিনি ছেলের মরদেহ এসআইইউটিতে পৌঁছে দেন যেন যথাসময়ে কিডনি সংরক্ষণ করা যায়।

অধ্যাপক টিপু বলেন, তিনি একজন নেফ্রোলজিস্ট, যিনি প্রতিদিন দেখেন কিভাবে অঙ্গদাতার অভাবে রোগীরা মারা যান। তিনি চেয়েছেন সুলতানের মৃত্যু যেন অন্যদের জন্য জীবন নিয়ে আসে।

এসআইইউটি-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সফল অস্ত্রোপচারের মাধ্যমে দুইজন কিডনি রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে সুলতানের কিডনি। যদিও অন্যান্য অঙ্গ সংরক্ষণ সম্ভব হয়নি তাৎক্ষণিক উপযুক্ত গ্রহীতার অভাবে।

অধ্যাপক ডা. শেরশাহ সাঈদ বলেন, ডা. মহার আফরোজ একজন অসাধারণ চিকিৎসক, সাহসী মা এবং মানবিকতার প্রতিচ্ছবি। তার এই সিদ্ধান্ত চিকিৎসা সমাজ এবং দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

এসআইইউটির পরিচালক অধ্যাপক আদিব রিজভি বলেন, এই পরিবারটি এমন দুইজন রোগীকে জীবন দিয়েছে, যাদের পরিবারের কেউই অঙ্গদাতা ছিল না এবং যারা দীর্ঘদিন ধরে ডায়ালিসিসে ছিলেন। আমাদের সমাজের উচিত এই মানবিক কাজ থেকে অনুপ্রাণিত হওয়া।

সুলতান জাফরের মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। কিন্তু তার মায়ের সাহসিকতা ও মানবিকতা অঙ্গপ্রত্যঙ্গ দানে সামাজিক সচেতনতা তৈরির পথে এক আলোকবর্তিকা হয়ে উঠেছে।

Tags: করাচিপাকিস্তান
Previous Post

কানাডার সাথে বাণিজ্য চুক্তি হুমকির মুখে: ট্রাম্প

Next Post

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন

Next Post
পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন, গ্রেপ্তার ও তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন

বাংলাদেশি নারী বক্সার জিনাত বিজয়ী হয়ে ট্রফি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নারী বক্সিং: ৫২ কেজিতে চ্যাম্পিয়ন জিনাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT