চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া

মেয়েদের কোপা আমেরিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 29, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের কোপা আমেরিকার এবারের আসরে শুরু থেকে দাপট দেখিয়ে খেলছিল ২০০৬ আসরের শিরোপাজয়ী আর্জেন্টিনা। তবে সেমিফাইনালে এসে কলম্বিয়ার সঙ্গে হেরে বিদায় নিতে হল আলবিসেলেস্তেদের। শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিতে মুখোমুখি হতে চলা ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে জয়ীদল।

ইকুয়েডরের কুইটো শহরে রদ্রিগো পাজ ডেলগাডো স্টেডিয়ামে মঙ্গলবার ভোরে আর্জেন্টিনার মেয়েদের মুখোমুখি হয় কলম্বিয়ার মেয়েরা। নির্ধারিত সময় গোল শূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে আর্জেন্টাইনদের হারিয়ে ফাইনালের টিকিট কাটে কলম্বিয়া।

শুরু থেকে আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। সময়ের সঙ্গে সঙ্গে খেই হারিয়ে বল দখলের লড়াইয়ে পিছিয়ে পড়ে তারা। ম্যাচ জুড়ে ৬২ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য মোট ১৬টি শট নেয় কলম্বিয়া। এর মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। বিপরীতে আর্জেন্টিনার নেয়া ১০ শটের মধ্যে লক্ষ্যে ছিল কেবল ৩টি। কিন্তু নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

জয়ে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে কলম্বিয়ার মেয়েরা। ম্যাচ শেষে কলম্বিয়ার গোলরক্ষক তাপিয়া বলেছেন, ‘আমরা এখন ফাইনালে, আর লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার টিকিটও নিশ্চিত করেছি। এটাই ছিল আমাদের লক্ষ্য। আমরা ফাইনালের জন্য প্রস্তুত।’

আসরের দ্বিতীয় সেমিতে বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ৮ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ৯ আসরে কখনও ফাইনাল না খেলা উরুগুয়ে। শনিবার রাত ৩টায় হবে শিরোপা মহারণ।

Tags: আর্জেন্টিনাকলম্বিয়ামেয়েদের কোপা আমেরিকালিড স্পোর্টসসেমিফাইনাল
Previous Post

রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসন যা বলল

Next Post

আয়ারল্যান্ডে খুঁজে পাওয়া বোতলে নিখোঁজ তাইওয়ানি জেলেদের রহস্য

Next Post
আয়ারল্যান্ডে খুঁজে পাওয়া বোতলে নিখোঁজ তাইওয়ানি জেলেদের রহস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডে খুঁজে পাওয়া বোতলে নিখোঁজ তাইওয়ানি জেলেদের রহস্য

বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ফের আলোচনা, প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT