চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবু সাঈদ হত্যা মামলার দ্বিতীয় দিনের শুনানি আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 পূর্বাহ্ন 29, জুলাই 2025
in - সেমি লিড, আদালত
A A
জনসমাগমের মাঝে একজন ব্যক্তি হাত উঁচু করে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের শুনানি আজ মঙ্গলবার (২৯ জুলাই)। এদিন আসামিপক্ষের আইনজীবীরা আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করবেন।

মঙ্গলবার সকালে মামলার ছয়জন আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেনসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির হন।

এর আগের দিন, সোমবার (২৮ জুলাই) চিফ প্রসিকিউটর আদালতে অভিযোগ পড়ে শোনান। তিনি আদালতে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ এবং পুলিশ যৌথভাবে আবু সাঈদকে হত্যা করে। এরপর প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে বারবার পরিবর্তন করা হয় ময়নাতদন্ত প্রতিবেদনে এবং উল্টো আসামি করা হয় সাঈদের সহযোদ্ধাদের।

মামলায় আগেই (২২ জুলাই) ট্রাইব্যুনাল-২, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৪ জনকে পলাতক ঘোষণা করে।

প্রসিকিউশন গত ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যা ট্রাইব্যুনাল আমলে নেয়।

Tags: জুলাই গণঅভ্যুত্থানশহীদ আবু সাঈদশুনানিহত্যা মামলা
Previous Post

খেলার মাঝেই মৃত্যুকোলে ঢলে পড়লেন ব্যাডমিন্টন তারকা

Next Post

গুরুতর অভিযোগের মুখে বিজয় সেতুপতি

Next Post
বিজয় সেতুপতি গম্ভীর মুখে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গুরুতর অভিযোগের মুখে বিজয় সেতুপতি

নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কবাসীর কাছে বীর হয়ে উঠলেন বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT