চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পিআর পদ্ধতি না বুঝলে রাজনীতি করতে আসছেন কেন?’

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
10:53 অপরাহ্ন 28, জুলাই 2025
in - সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
বাংলাদেশের ধর্মীয় নেতারা একত্রিত হয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলছেন, আপনারা পিআর পদ্ধতি বোঝেন না তাহলে রাজনীতি করতে আসছেন কেন? আপনাদের রাজনীতি করার অধিকার বাংলার মাটিতে থাকতেই পারে না। আপনি বোঝেনই না, খায় না মাথায় দেয়। আসলে বোঝেন সবই কিন্তু মূল ব্যাপার হল এ পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের টাকা বিদেশে পাচার করে বাড়ি তৈরি করা যায় না।

রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন, দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

সোমবার ২৮ জুলাই বিকেল সাড়ে ৫ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ গণসমাবেশের আয়োজন করে।

রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পর সুন্দর একটি দেশ গঠন করার পরিবেশ তৈরি হয়েছে। নিশ্চয় আপনারা বোঝেন বিগত দিনে নিজের স্বার্থে, দলের স্বার্থে, দেশকে অগ্রাধিকার না দিয়ে যা করার তাই করেছে। বাংলাদেশের সংবিধান এক প্রকার বলা যায় ছেড়া। ছোট্ট একটা পুস্তিকার মত নিজের স্বার্থে তৈরি করা হয়েছিল। যার যখন মন চাইছে তখনই তারা ওই ভাবে সংবিধান পরিবর্তন করেছে। তাদের একটা নীতি রয়েছে, এত সিট থাকলে সংবিধান পরিবর্তন করতে পারবে। এখন সংবিধান যেন ইচ্ছা করলেই নিজ এবং দলের স্বার্থে তৈরি করতে না পারে। এখন কিন্তু সুযোগ এসেছে নির্বাচন যে পদ্ধতিতে ছিল তার পরিবর্তন করা। সেই নির্বাচন পরিবর্তন পদ্ধতি হল পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে ভোটে প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে। বারবার ইচ্ছা করলেই এই ফ্যাসিস্ট চরিত্র এককভাবে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংসদে যেতে পারবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল ও চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন।

গণসমাবেশ সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী মুহাম্মাদ তুষার ইমরান সরকার। গণসমাবেশে ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: ইসলামী আন্দোলন বাংলাদেশপিআর পদ্ধতিমুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
Previous Post

ভোলায় নৌবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসা পেল ৩০০ জন

Next Post

ছাত্র-জনতার আন্দোলনে ১৫ মামলার চার্জশিট দাখিল

Next Post
বিক্ষোভকারীরা রাস্তায় জমায়েত, পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার আন্দোলনে ১৫ মামলার চার্জশিট দাখিল

বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনে দগ্ধ ২৭ শিশুর মধ্যে তিনজন আইসিইউতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT