চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান, আটক ৭

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
10:10 পূর্বাহ্ন 26, জুলাই 2025
in প্রবাস সংবাদ
A A
মালদ্বীপে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান, আটক ৭. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের রাজধানী মালেতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ৭ জন অভিবাসীকে আটক করা হয়েছে, যাদের বৈধ কাগজপত্র ছিল না বলে জানা গেছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় টাস্ক ফোর্সের একটি দল এ অভিযান পরিচালনা করে। এসময় ওই সাতজনকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মালদ্বীপ সরকার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে টানা অভিযান চলছে। অভিযানের সময় অনেক অভিবাসী আতঙ্কে বিভিন্ন স্থানে পালিয়ে যান।

এদিকে প্রবাসীদের একাংশ অভিযোগ করছেন, কাগজপত্র থাকা সত্ত্বেও অনেককে হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের বক্তব্য, “আমরা অনেক টাকা খরচ করে বৈধ কাগজপত্র তৈরি করেছি। কিন্তু তারপরও শুধু কর্মস্থল পরিবর্তনের অজুহাতে আমাদের আটক করা হচ্ছে।”

তারা আরও বলেন, “সরকার যদি নির্দিষ্ট এজেন্সির নামের বাইরে অন্য স্থানে কাজ করতে না দেয়, তাহলে সেই এজেন্সিগুলোকে ভিসার সুযোগ দেওয়া হয় কেন?”

প্রবাসীদের দাবি, বাংলাদেশ সরকারের উচিত মালদ্বীপের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি করা—যাতে বৈধ কাগজপত্র থাকলেই অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তারা কোথায় কাজ করছেন সেটি ভিত্তি করে নয়।

অভিবাসীদের পক্ষ থেকে মানবিক আচরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র নবায়নের পর্যাপ্ত সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, প্রবাসীদের জন্য নিরাপদ ও মর্যাদাসম্পন্ন জীবনের নিশ্চয়তা প্রদান করা এখন সময়ের দাবি।

Tags: অবৈধ অভিবাসীমালদ্বীপ
Previous Post

জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে, সফল হবে না নির্বাচন পেছানোর ষড়যন্ত্র: বিএনপি

Next Post

দাদার কবরের পাশে শায়িত মাইলস্টোন শিক্ষার্থী আয়মান

Next Post
শিশু আয়মানের সুন্দর ছবি, কালো চুল ও গোলাপি পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দাদার কবরের পাশে শায়িত মাইলস্টোন শিক্ষার্থী আয়মান

বনাঞ্চলে বিস্ফোরণের ফলে আগুন ও ধোঁয়া উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের সাথে যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে কম্বোডিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT