চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের চাই ১৭৯

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:51 অপরাহ্ন 24, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচ লিটন দাসদের জন্য হোয়াটওয়াশ করার মিশন। আগের দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হাতছাড়া করা পাকিস্তান হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। সাহিবজাদা ফারহানের ফিফটিতে বাংলাদেশের সামনে ১৭৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী দলটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ গড়ে পাকিস্তান।

সফরকারীদের দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সাইম আইয়ুব ও চলতি সিরিজে একাদশে প্রথমবার সুযোগ পাওয়া সাহিবজাদা ফারহান। উদ্বোধনীতে দুজনে মিলে তোলেন ৪৭ বলে ৮২ রান। ৭.৫ ওভারে সাইমকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম। ১১.১ ওভারে ৯৩ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। নাসুমের শিকার হয়ে ফারহান ফিরেন ৬৩ রান করে। ৪১ বলের ইনিংসে ছিল ৬ চার ও ৫ ছক্কার মার।

১৩.৩ ওভারে ১১৫ রানে তৃতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ১৪ বলে ৫ রান করা মোহাম্মদ হারিসকে ফেরান তাসকিন। ১৪.৫ ওভারে ১৩১ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। ৩ ছক্কা ও এক চারে ১৭ বলে ৩৩ রান করা হাসান নেওয়াজকে ফেরান শরিফুল। পরের ওভারেই ফেরেন হুসাইন তালাত। ৪ বলে ১ রান করে শিকার হন মোহাম্মদ সাইফউদ্দিনেরর।

ষষ্ঠ উইকেট জুটিতে সালমান আঘাকে সঙ্গী করে ঝড় তোলেন মোহাম্মদ নেওয়াজ। ২৩ বলে ৪১ রানের জুটি গড়েন দুজনে। ১৯.১ ওভারে লংঅনে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে তাসকিনের শিকার হন নেওয়াজ। তার আগে দুটি করে চার ও ছক্কায় ১৬ বলে ২৭ রান করেন।

শেষ ওভারের তৃতীয় বলে ফাহিম আশরাফকে ফেরান তাসকিন। তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন ডিপ মিডউইকেটে। ২ বলে ৪ রান করেন ফাহিম। শেষ অবধি পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৭৮ রান।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহেমেদ ৪ ওভার ৩৮ রান খরচায় নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন। শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

Tags: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-পাকিস্তানমিরপুরমির্জালিটনলিড স্পোর্টসসালমান
Previous Post

মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

Next Post

জন্মদিনের আগের দিন চ্যানেল আইয়ে আবদুল্লাহ আবু সায়ীদ

Next Post
আবদুল্লাহ আবু সায়ীদ চ্যানেল আইয়ে জন্মদিনের আগের দিন আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনের আগের দিন চ্যানেল আইয়ে আবদুল্লাহ আবু সায়ীদ

আফগান ফেরত নারী ও শিশুদের বহনকারী বাসের সামনে মানবাধিকার উদ্বেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান ফেরতদের ওপর তালেবানের মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT