চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 25, জুলাই 2025
in বিনোদন
A A
Michael Jackson performing on stage with a microphone, energetic expression. Channel i News - চ্যানেল আই নিউজ

সঙ্গীত জগতে মাইকেল জ্যাকসন এমন একটি নাম যা প্রজন্মের পর প্রজন্ম মানুষ মনে রেখেছে সম্মানের সঙ্গে। শুধু পশ্চিমের দেশ নয়, সারা বিশ্বের কাছে মাইকেল জ্যাকসনের একটি ভীষণ পরিচিত নাম। অবশেষে এই বিখ্যাত পপ তারকার জীবন কাহিনী ফুটে উঠবে বড় পর্দায়।

মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তারকা হয়ে ওঠার গল্প, সবকিছুই তুলে ধরা হবে এই ছবিতে। কথা ছিল, আসছে অক্টোবর মাসে মুক্তি পাবে, তবে পরে ছবিটির মুক্তির দিন পিছিয়ে দেন নির্মাতারা। জানা গেছে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৪ এপ্রিল মুক্তি পাবে এই সিনেমাটি।

অ্যান্টইন ফুকুয়া পরিচালিত এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন জন লোগান। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন জাফর জ্যাকসন, যিনি মাইকেল জ্যাকসনের ভাইপো। প্রয়াত চাচার চরিত্রে অভিনয় করবেন তিনি, ফুটিয়ে তুলবেন খুঁটিনাটি সমস্ত তথ্য। সিনেমাটি প্রযোজনা করছেন গ্রাহাম কিং।

মাইকেল জ্যাকসন কীভাবে সারা বিশ্বের কাছে নিজেকে পপ কিং হিসেবে তুলে ধরলেন, এই বিশাল যাত্রায় কতটা কষ্ট করেছিলেন তিনি। কীভাবে সারা বিশ্বে নিজের প্রভাব বিস্তার করেছিলেন, সেইসব কিছুই দেখানো হবে এই সিনেমার মাধ্যমে।

সিনেমাটির শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল ২০২৪ সালে, তবে পরবর্তী সময়ে শ্যুটিংয়ের বেশ কিছুটা অংশ বাদ দিয়ে আবার নতুনভাবে কাজ শুরু হয়। প্রথমে মনে করা হয়েছিল দুটি পর্বে এই সিনেমাটি দেখানো হবে। পরে সেই ভাবনার বদলে সিদ্ধান্ত নেওয়া হয় দুটি পর্বে নয় বরং একটি পর্বেই মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের এই বায়োপিক।

Tags: বায়োপিকমাইকেল জ্যাকসন
Previous Post

রোনালদো-বেনজেমাদের লিগে যেতে পারেন বিশ্বজয়ী মার্টিনেজ

Next Post

জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও ব্যবহার করে সরকারবিরোধী অপপ্রচার শনাক্ত

Next Post
চট্টগ্রামে গণঅভ্যুত্থানের ভিডিও দেখাচ্ছে সরকারবিরোধী প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও ব্যবহার করে সরকারবিরোধী অপপ্রচার শনাক্ত

ফ্রান্সের স্বীকৃতি বিষয়ক আলোচনা চলাকালে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT