চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন দেশের শোক প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 23, জুলাই 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিমান দুর্ঘটনা স্থান থেকে উদ্ধারকর্মীদের উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, চীন, জাপান, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন ও কুয়েতসহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে।

সোমবারের (২১ জুলাই) বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিশুদের হতাহতের ঘটনায় তারা সামাজিক মাধ্যমে ও চিঠি দিয়ে শোক প্রকাশ করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে যারা আহত হয়েছেন এবং যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’

বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার ঢাকার চীন দূতাবাসে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো এক চিঠিতে বলেন, ‘ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি মর্মাহত। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক জানিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকেশি মঙ্গলবার ঢাকার জাপান দূতাবাসে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে পাঠানো এক চিঠিতে বলেন, ‘ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বহু মূল্যবান প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাতে চাই। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

মঙ্গলবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনে পাঠানো শোকবার্তায় যুক্তরাজ্যের ভারত মহাসাগর বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট বলেন, ‘ঢাকার একটি স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি গভীরভাবে শোকাহত, যার ফলে অনেক শিশু নিহত হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সবার প্রতি আমার সমবেদনা, বিশেষ করে নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারবর্গের জন্য।’

ঢাকার ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি উদ্বিগ্ন ও দুঃখিত। আমাদের সমবেদনা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এবং জরুরি পরিষেবা প্রদানকারীদের প্রতি।’

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্সে এক শোকবার্তায় বলেছেন, ‘ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মূল্যবান প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। নিহতের পরিবারের প্রতি আন্তরিক শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কষ্টদায়ক এই সময়ে বাংলাদেশের সরকার, নেতৃত্ব এবং জনগণের জন্য আমার গভীর সমবেদনা।’

ঢাকায় জার্মান দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে।

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস তাদের ফেসবুক পেজে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

ঢাকার কুয়েত দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের ঘটনায় বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছে কুয়েত। এই দুর্ঘটনায় হতাহতের পরিবারের প্রতি আন্তরিক শোক ও গভীর সমবেদনা জানিয়েছে দেশটি। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে কুয়েত।

 

Tags: বিমান বিধ্বস্তের ঘটনামাইলস্টোন
Previous Post

ইতালিকে কাঁদিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে ইংল্যান্ড

Next Post

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: অশনাক্তকৃত ৬ মৃতদেহ ও একটি দেহাবশেষ উদ্ধার

Next Post
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া গাড়ি ও দমকলকর্মীরা উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: অশনাক্তকৃত ৬ মৃতদেহ ও একটি দেহাবশেষ উদ্ধার

তাজউদ্দীন আহমদ এর কালো-সাদা ছবি, স্মরণ ও সম্মান জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাজউদ্দীন আহমদের শততম জন্মদিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT