চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন দিয়ে ২০ শিশু বাঁচালেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 পূর্বাহ্ন 22, জুলাই 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিক্ষিকা মাহেরীন চৌধুরী, জীবন দিয়ে ২০ শিশু বাঁচালেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় যখন দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, তখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন একজন সাহসী শিক্ষিকার আত্মত্যাগ। নিজের জীবনকে উৎসর্গ করে অন্তত ২০ শিশুর প্রাণ বাঁচিয়ে না ফেরার দেশে চলে গেছেন শিক্ষিকা মাহেরীন চৌধুরী।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলের প্রাইমারি সেকশনের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন ও আতঙ্ক। এ সময় ক্লাসে ছিলেন অনেক শিক্ষার্থী। ঘটনার আকস্মিকতায় চারপাশে ধোঁয়া ও আগুনের বিস্তার ঘটে। ঠিক সেই মুহূর্তে নিজের জীবন বাজি রেখে বাচ্চাদের উদ্ধার করতে এগিয়ে যান শিক্ষিকা মাহেরীন।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের ভাষ্যমতে, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তিনি প্যানিক না ছড়িয়ে ঠাণ্ডা মাথায় একে একে শিশুদের নিরাপদ স্থানে নিয়ে যেতে থাকেন। তার এই বীরত্বপূর্ণ প্রচেষ্টায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত না হয়েই ভবন থেকে বের হতে সক্ষম হয়। কিন্তু বারবার ভিতরে ঢুকে শিশুদের বের করে আনার পর শেষবার আর ফেরা হয়নি তার। দগ্ধ হয়ে আটকা পড়েন ভবনের ভেতরে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। এক অভিভাবক জানান, ম্যাডাম ছিলেন খুব দায়িত্বশীল, খুব স্নেহশীল। সেনাবাহিনী জানিয়েছে, তার ত্যাগেই ২০ জন শিশু বেঁচে গেছে।

ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত ও ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধদের মধ্যে ৫০ জনের বেশি এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরপরই সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

Tags: মাইলস্টোন
Previous Post

মাইলস্টোনে প্রাণহানিতে স্তব্ধ দেশ, পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

Next Post

গোপালগঞ্জে ৩ জনের মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত শেষে ফের দাফন

Next Post
গোপালগঞ্জে মরদেহ উত্তোলন ও দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে ৩ জনের মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত শেষে ফের দাফন

একজন নারী গাজায় যুদ্ধ বন্ধের জন্য কান্নাকাটি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান যুক্তরাজ্যসহ ২৮ দেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT