চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মৃত্যুই যেন হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন বাস্তবতা’

উত্তরায় বিমান দুর্ঘটনায় ক্ষুব্ধ সালমান মুক্তাদির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 21, জুলাই 2025
in বিনোদন
A A
একজন যুবক ধূসর পোশাকে, বিপরীতে অগ্নিনির্বাপণ কর্মীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন বিনোদন অঙ্গনের অনেকে।

এই দুর্ঘটনায় হতাশা প্রকাশ করে একটি দীর্ঘ ফেসবুক পোস্ট দেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। পোস্টে সালমান মুক্তাদির লেখেন, “আজ যা ঘটলো, তা সহজেই এড়ানো যেত।”

সালমান লেখেন, “আমি চেষ্টা করছি চুপ থাকতে। চেষ্টা করছি সাধ্যমতো সব কিছু বুকের ভেতর চেপে রাখতে। কিন্তু আর পারছি না। এই দেশ অভিশপ্ত। আর এই অভিশাপ কেউ বাইরে থেকে আনেনি—আমরাই একে এনে দিয়েছি নিজেদের জন্য।”

তিনি বলেন, “আমি বারবার বলি, আজ আবারও বলছি—আমরা এমন মৃত্যুই ডিজার্ভ করি, যেগুলো প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে। হোক সেটা ভবনের নিচে চাপা পড়ে, ট্রাকের নিচে পিষে গিয়ে, বাসের চাকায় মাথা গুঁড়িয়ে গিয়ে, নির্মাণ সামগ্রী মাথায় পড়ে মারা গিয়ে, কিংবা ‘প্রশিক্ষণ বিমান’ বলে চালিয়ে দেওয়া যুদ্ধবিমান স্কুলের ওপর ভেঙে পড়ে পুড়ে যাওয়া, অথবা ভাঙা প্যারাস্যুটে পাইলটের মর্মান্তিক মৃত্যু— এই সবই যেন হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন বাস্তবতা।”

সালমানের মতে, দেশের মানুষের এই নিরবতাই সবচেয়ে বড় অভিশাপ। তিনি বলেন, “আমরা চুপ থাকি। কারণ এটা তো আমার সাথে হয়নি— এইটুকু ভেবেই সান্ত্বনা নিই। কিন্তু যেদিন নিজের ওপর নেমে আসে, সেদিন আমরা কাঁদি। আফসোস করি। তারপর…চুপ করে আবার আগের জীবনে ফিরে যাই।”

তার ভাষ্য, “আমরা মরছি, মরতে থাকব। কারণ আমরা এই দেশটাকে এভাবেই চলতে দিচ্ছি। এমন একটা দেশে বাস করছি, যেখানে কেউ কথা বলে না। আর যারা কথা বলে, তারা একটা সময় পরে ক্লান্ত হয়ে চুপ হয়ে যায়— অবজ্ঞা আর অবহেলায়।”

সবশেষে তিনি লেখেন, “এভাবেই এটা পরিণত হয় একটা চক্রে— একটা অভিশপ্ত চক্রে। একটা সময় আসে, যেখানে কেউ কিছু বলে না। কেউ বলে না, ‘এইবার যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন দরকার।’ অথচ আজ যা ঘটেছে, তা সহজেই এড়ানো যেত।”

সালমান মুক্তাদিরের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। লাইক কমেন্ট এর পাশাপাশি শেয়ারও হচ্ছে দেদারসে! অনেকেই তার সাহসিকতার প্রশংসা করছেন, কেউ কেউ বলছেন— এমন প্রতিবাদই এখন সবচেয়ে জরুরি।

Tags: উত্তরায় বিমান বিধ্বস্তবিমান বিধ্বস্তমাইলস্টোন ট্রাজেডিমাইলস্টোন ট্র্যাজেডিলিড বিনোদনসালমান মুক্তাদির
Previous Post

রাশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৩ শ্রমিক

Next Post

সাগরিকার গোলে শিরোপা থেকে ৪৫ মিনিট দূরে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরিকার গোলে শিরোপা থেকে ৪৫ মিনিট দূরে বাংলাদেশ

আফ্রিকার তিন দেশ আইসিসির সহযোগী সদস্য হতে পারে, আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির সহযোগী সদস্য হতে পারে আফ্রিকার ৩ দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT