চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও চারটি প্রধান হেভিওয়েট বেল্টের মালিক উসিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 20, জুলাই 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বক্সিং চ্যাম্পিয়ন উসিকের চারটি হেভিওয়েট বেল্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও চারটি প্রধান হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব যুক্ত হল ইউক্রেনীয় ওলেক্সান্ডার উসিকের পাশে। সবশেষ পঞ্চম রাউন্ডে নকআউট করে হারিয়েছেন ইংল্যান্ডের বক্সার ড্যানিয়েল ডুবোয়াকে, যে জয়ে চতুর্থতম বেল্ট আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন (আইবিএফ) শিরোপা পেয়েছেন ৩৮ বর্ষী তারকা। ২৪ ম্যাচ অপরাজিত আছেন উসিক।

শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৯০,০০০ দর্শকের সামনে উসিক শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন ফের, পঞ্চম রাউন্ডে নকআউটের মাধ্যমে ২৭ বর্ষী ডুবোয়াকে হারিয়ে হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন হয়ে। আইবিএফ জয়ের আগে থেকে তার কাছে বিশ্ব বক্সিং কাউন্সিল (ডাব্লিউবিসি), বিশ্ব বক্সিং সমিতি (ডাব্লিউবিএ), এবং বিশ্ব বক্সিং সংস্থার (ডাব্লিউবিও) শিরোপা ছিল। ছেলে বক্সারদের মধ্যে তিনবার প্রধান সব শিরোপা একত্রে জেতা প্রথম হলেন উসিক। ২০১৮ সালে ক্রুজারওয়েট এবং ২০২৪ সালে হেভিওয়েট বিভাগে সব শিরোপা জিতেছিলেন তিনি।

পঞ্চম রাউন্ডে উসিকের ডান হাতের জোড়াল আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ডুবোয়া। রেফারি ৮ পর্যন্ত গণনা করতেই উঠে দাঁড়ান ডুবোয়া। ওঠার সাথে সাথে আবারও উসিক আঘাত করলে আর উঠে দাঁড়াতে পারেননি তিনি। নকআউটের মধ্য দিয়ে ম্যাচ জিতে নেন উসিক। অপরাজিত ২৪ ম্যাচের ১৫টি তিনি জিতেছেন নকআউটে।

এবছর উসিক জানিয়েছিলেন, ডুবোয়া হবেন তার শেষ লড়াইয়ের আগের লড়াই। কে হবেন তাহলে উসিকের শেষ প্রতিপক্ষ? টাইসন ফিউরি ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ সালের এপ্রিলে উসিকের বিপক্ষে লড়াই দিয়ে আবারও রিংয়ে ফিরবেন। ২০২৪ সালে ফিউরিকে হারিয়েছিলেন উসিক।

ম্যাচের পর উসিক বলেছেন, ‘৩৮ বছর কোন বয়স নয়। এটাতো সবে শুরু। আমার শেষ প্রতিপক্ষ কে হবেন? হতে পারে টাইসন ফিউরি, হতে পারে ডেরেক চিসোরা বাঁ অ্যান্থনি জশুয়া অথবা জোসেফ পার্কার, আমি জানি না।’

উসিক আইবিএফ শিরোপা ছেড়ে দিলে ডুবোয়াকে শিরোপাটির বিজয় ঘোষণা করা হয়েছিল। তিনি অ্যান্থনি জশুয়াকে পঞ্চম রাউন্ডে হারিয়ে শিরোপা টিকিয়ে রাখেন। এবার সেটি হাতছাড়া হয়েছে। আগের বছর উসিকের কাছে নবম রাউন্ডে হেরেছিলেন ডুবোয়া, এবছর যা সময়ের আগেই শেষ হয়েছে।

Tags: বক্সিংলিড স্পোর্টস
Previous Post

বিলাসবহুল রোলস-রয়েস দুর্ঘটনায় চারজন হাসপাতালে

Next Post

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ৩৭, নিখোঁজ অনেকেই

Next Post
ভিয়েতনামে নৌকা ডুবে নিহত ৩৭, নিখোঁজ অনেকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ৩৭, নিখোঁজ অনেকেই

দুটি পুলিশ কর্মকর্তা, এক জনের নাম মাসুদ, অন্যজনের তারেক, পেশাগত পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তারেক-মাসুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT