চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ৩৭, নিখোঁজ অনেকেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 20, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভিয়েতনামে নৌকা ডুবে নিহত ৩৭, নিখোঁজ অনেকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একটি পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

রবিবার (২০ জুলাই) বিবিসিতে প্রকাশিত এক সংবাদে দেশটির উত্তরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বেতে এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

নৌকায় যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে বেড়াতে আসা ভিয়েতনামী পরিবার বলে জানা গেছে।

উদ্ধারকারীরা বলছেন, ভারী বৃষ্টিপাতের কারণে জীবিতদের অনুসন্ধানে ব্যাঘাত ঘটছে, তবে এখনও পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, ‘উল্টে যাওয়া জাহাজের ভেতরে আটকা পড়ার পর ১০ বছর বয়সী এক বালককে উদ্ধার করা হয়েছে।’

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনামনেটকে দেয়া সাক্ষাতকারে বালকটি জানায়, ‘আমি গভীর নিঃশ্বাস নিলাম, ডুব দিলাম, তারপর সাঁতার কেটে উপরে উঠে এলাম। এমনকি সাহায্যের জন্য চিৎকারও করলাম, তারপর একটি নৌকা আমাকে টেনে তুলে নিল।’

ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, এখন পর্যন্ত উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে অন্তত আটজন শিশু এবং নিখোঁজদের খুঁজে বের করার জন্য রাত পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করবে এবং কঠোরভাবে নিয়ম লঙ্ঘনের ঘটনা মোকাবেলা করবে।

কোয়াং নিন প্রদেশের হা লং বে শত শত ছোট ছোট দ্বীপপুঞ্জে পরিপূর্ণ। জায়গাটি ২০১৯ সালে ৪০ লক্ষ পর্যটককে আকর্ষণ করে এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি।

Tags: নিখোঁজ অনেকেভিয়েতনাম
Previous Post

আবারও চারটি প্রধান হেভিওয়েট বেল্টের মালিক উসিক

Next Post

২৮ বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তারেক-মাসুদ

Next Post
দুটি পুলিশ কর্মকর্তা, এক জনের নাম মাসুদ, অন্যজনের তারেক, পেশাগত পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তারেক-মাসুদ

সাবেক মন্ত্রী মন্নুজান সুফিয়ান আদালতে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী মন্নুজান সুফিয়ানের বিচার শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT