চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার পাঁচ কিংবদন্তীকে সম্মাননা জানাবে লোকার্নো

৬ আগস্ট শুরু হচ্ছে ৭৮তম লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 অপরাহ্ন 17, জুলাই 2025
in বিনোদন
A A
বিশিষ্ট পাঁচ অভিনেতা ও অভিনেত্রীর ছবি, সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ আগস্ট শুরু হতে যাচ্ছে ৭৮তম লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে উপস্থাপিত হবে দুনিয়াজুড়ে নির্মিত বৈচিত্র্যময় চলচ্চিত্রের এক বিশাল ভাণ্ডার। এবারের আসরে উৎসব কর্তৃপক্ষ সম্মাননা জানাবেন বিশ্বসিনেমার পাঁচ গুণী শিল্পীকে।

এ বছর লোকার্নোতে যাদেরকে বিশেষ সম্মাননা জানানো হচ্ছে, তারা হচ্ছেন— অ্যাকশন সিনেমার বিশ্বতারকা জ্যাকি চ্যান, বলিষ্ঠ নারী চরিত্রের অনবদ্য অভিনেত্রী লুসি লিউ, অস্কারজয়ী অভিনেত্রী ও চিত্রনাট্যকার এমা থম্পসন, কিংবদন্তী কস্টিউম ডিজাইনার মিলেনা ক্যানোনেরো এবং প্রশংসিত পরিচালক আলেক্সান্ডার পেইন।

উৎসবের আর্টিস্টিক পরিচালক জিওনা এ. নাজারো বলেন, এই সম্মাননা মূলত একটি বৃহত্তর পরিবার গঠনের আকাঙ্ক্ষা থেকে এসেছে। তার ভাষায়, “আমি হংকং সিনেমার ভক্ত—হংকং সিনেমা নিয়ে তিনটি বই লিখেছি। তাই জ্যাকি চ্যান আমাদের উৎসবের জন্য স্বপ্ন পূরণের মতো। লুসি লিউ নিঃসন্দেহে বিশ্বের সেরা অভিনেত্রীদের একজন। আর এমা থম্পসন—তিনি একাধারে প্রতিভা, কারিগরি দক্ষতা আর মেধার জ্যান্ত প্রতিমূর্তি। মিলেনা ক্যানোনেরো—তিনি তো রেনেসাঁ যুগের এক প্রতিভাবান শিল্পী, এতে আর আলাদা কিছু বলার নেই।”

নাজারো আরও জানান, এই সম্মাননা প্রদান কেবল খ্যাতিমান ব্যক্তিদের প্রতি মোহপ্রকাশ নয়, বরং লোকার্নোর নিজস্ব চিন্তা ও সৌন্দর্যবোধের সঙ্গে মানানসই শিল্পীদের উৎসবের ‘পরিবারে’ স্বাগত জানানোর এক আনন্দময় প্রক্রিয়া। “আমরা চাই, এই মানুষগুলো আমাদের পরিবারের অংশ হোক, আমাদের উৎসবের স্মৃতিতে, ইতিহাসে জায়গা করে নিক”।

বিশ্বব্যাপী যখন রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক সংকটে উত্তাল, তখন লোকার্নো উৎসব এমন কিছু শিল্পীকে সম্মান জানাচ্ছে, যাঁরা নিজেদের কাজের মধ্য দিয়ে মানবিকতা, শিল্পসৌন্দর্য এবং সাংস্কৃতিক বহুমাত্রিকতার প্রতীক হয়ে উঠেছেন।

লোকার্নো চলচ্চিত্র উৎসবের অন্যতম চমক রোমানিয়ার পরিচালক রাডু জুদে’র ড্রাকুলা, এবছর কান বিজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’, আর ডেভিড লিঞ্চ প্রযোজিত ও ‘টুইন পিকস’ খ্যাত ডুয়েইন ডানহামের পরিচালনায় ‘লিজেন্ড অব দ্য হ্যাপি ওয়ার্কার’। এছাড়াও রয়েছে স্ট্যানলি কুবরিকের ‘দ্য শাইনিং’ এবং বিতর্কিত পরিচালক আব্দেল্লাতিফ কেচিচের নতুন ছবি ‘মেকতৌব, মাই লাভ: ক্যানটো ড্যু’।

৭৮তম লোকার্নো চলচ্চিত্র উৎসব চলবে ৬ আগস্ট শুরু হয়ে চলবে ১৬ আগস্ট পর্যন্ত। দ্য হলিউড রিপোর্টার

Tags: অভিনয়কিংবদন্তীনির্মাতামহাতারকালিড বিনোদনলোকার্নোসিনেমা
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে সোহেল তাজের সাক্ষাত

Next Post

বেঙ্গালুরু ট্র্যাজেডি: ১১ জনের মৃত্যুতে কোহলির দায় দেখছে সরকার

Next Post
জনতা ও পুলিশ, বেঙ্গালুরু ট্র্যাজেডি, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গালুরু ট্র্যাজেডি: ১১ জনের মৃত্যুতে কোহলির দায় দেখছে সরকার

সরকারি সেবা সংস্থার লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT