চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০০ উইকেটের এলিট ক্লাবে ঢোকার দিনে স্টার্কের রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 15, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার স্টার্ক ৪০০ উইকেটের রেকর্ডের দিনে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিশাল জয়ের দিনে নায়ক বনে গেলেন মিচেল স্টার্ক। নিজের ১০০তম টেস্টে খেলতে নেমে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তারকা পেসার। সঙ্গে সবচেয়ে কম বলে ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। ২৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে ১৭৬ রানের বড় জয় তুলে নেয় আজিরা।

সোমবার জ্যামাইকার স্যাবিনা পার্কে তৃতীয় দিনে ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সহজ রানের লক্ষ্য কঠিন করে তোলে আজি বোলাররা। স্টার্ক ৭.৩ ওভার বোলিং করে ৪টি মেডেনের সাহায্যে ৪ রান খরচায় একাই নেন ৬ উইকেট। নিজের ১০০তম টেস্ট ম্যাচ রাঙিয়ে রাখলেন ইতিহাসে।

টেস্টে দ্রুততম সময়ের মধ্যে ৫ উইকেট নেয়া রেকর্ডটি করতে স্টার্কের খরচ হয়েছে ১৫ বল। এর আগে এই রেকর্ড ছিল আরেক আজি বোলার আর্নি টোশ্যাকের, ভারতের বিপক্ষে ১৯৮৭ সালে ১৯ বলে তিনি এই রেকর্ড করেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো না হলেও স্টার্কের শুরুটা বেশ ভালোই ছিল। তাদের ইনিংসের প্রথম বলেই জন ক্যাম্পবেলকে সাজঘরে ফেরান স্টার্ক। পরবর্তী উইকেট পেতে অপেক্ষা করতে হয় কেবল ৩ বল। ক্যারিবীয় স্কোর বোর্ডে কোন রান যোগ হবার আগেই ওভারের শেষ দুবলে ২ উইকেট শিকার করেন তিনি।

কোন রান ছাড়াই প্রথম তিন ব্যাটারকে হারিয়ে চাপে পরে ইন্ডিজ। তবে সেই চাপ আর কাটিয়ে উঠা সম্ভব হয়নি স্টার্কের বোলিং তোপে। শীটে মাত্র ৫ রান যোগ করতে আবারও ছোবল স্টার্কের। মিকাইল লুইস কে সাজঘরে ফিরিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে ৪০০তম উইকেট। দলীয় ৭ রানে স্টার্কের কাছে হারায় পঞ্চম উইকেট।

তাতে নিজেদের তিন ওভারে দুই মেডেনে ৬ রান দিয়ে ৫ উইকেট পেয়ে যায় স্টার্ক। এর পর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি উইন্ডিজের। পরবর্তীতে স্কট বোল্যান্ডের হ্যাটট্রিক, স্ট্রার্কের ৬ উইকেট এবং জশ হ্যাজেলউডের একমাত্র উইকেটে ২৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। যা ছিল টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগের ২৭ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় উইন্ডিজ। টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগের রেকর্ডটি ছিল ১৯৫৫ সালে, নিউজিল্যান্ডের ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে গুটিয়ে গিয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ড ইনিংস ও ২০ রানে জয় তুলেছিল।

এর আগে টসে জিতে ব্যাটে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। তাদের প্রথম ইনিংসে ২২৫ রানের জবাবে ১৪৩ রাতে থামে ওয়েস্ট ইন্ডিজও। তাতে ৮২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে অজিরা ১২১ রান করে থামলে ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। তাড়া করতে নেমে কেবল ২৭ রানে স্বাগতিকরা গুটিয়ে গেলে ১৭৬ রানের বড় জয় পায় প্যাট কামিন্সের দল।

Tags: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজগোলাপী বলজ্যামাইকামিচেল স্টার্কলিড স্পোর্টস
Previous Post

তথ্যচিত্র-গান-স্মৃতিচারণ ও ড্রোন প্রদর্শনীতে জুলাই স্মরণ

Next Post

র‍্যাপারকে লক্ষ্য করে গুলি

Next Post
র‍্যাপারকে লক্ষ্য করে গুলি চালানোর দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাপারকে লক্ষ্য করে গুলি

প্রধান শিক্ষক নিয়োগে প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে প্রধান উপদেষ্টার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT