চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 14, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিরিয়ায় সংঘর্ষের সময় সেনা সদস্যরা প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার দক্ষিণাঞ্চলে সুন্নি, বেদুইন ও দ্রুজ মিলিশিয়াদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দামেস্কের মহাসড়কে একজন দ্রুজ ব্যবসায়ীকে অপহরণ করার দুই দিন পর রবিবার সুয়েইদা প্রদেশের দ্রুজ অধ্যুষিত শহরে এই সহিংসতা শুরু হয়।

সোমবার ১৪ জুলাই সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে, এই পরিস্থিতিকে বিপজ্জনক বলে অভিহিত করে এবং ঘটনা সংগঠিত এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানায়।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হবার পর এটি সিরিয়ায় সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক সাম্প্রদায়িক সহিংসতা। সহিংসতা দ্রুতই সুয়েইদা প্রদেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, বেদুইন যোদ্ধারা শহরের পশ্চিম ও উত্তর প্রান্তে দ্রুজ অধ্যুষিত গ্রাম ও শহরে হামলা চালায়।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সুমাই ও মাজরাহ শহরে গোলাবর্ষণ হয়েছে এবং তায়রাহ উপকন্ঠে সশস্ত্র লোকজন ঢুকে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিলে বাসিন্দারা পালিয়ে যায়। এই সংঘর্ষে মোট ৩৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৭ জন দ্রুজ, ২ জন শিশু এবং ১০ জন বেদুইন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বিপজ্জনক পরিস্থিতি প্রাসঙ্গিক সরকারি প্রতিষ্ঠানগুলোর অনুপস্থিতির ফল, যার কারণে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং স্থানীয় জনগোষ্ঠী সংকট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী সংঘাতের অবসান ঘটাতে এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এলাকায় সরাসরি হস্তক্ষেপ শুরু করবে।

সুয়েইদা প্রদেশের গভর্নর মুস্তাফা আল-বাকুর তার নাগরিকদের “আত্মসংযমের পরিচয় দিতে অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, কয়েকজন সিরিয়ান দ্রুজ ধর্মীয় নেতা শান্তির আহ্বান জানিয়েছেন।

রবিবার রাতে স্থানীয় অ্যাক্টিভিস্ট পরিচালিত সংবাদ সংস্থা সুয়েইদা ২৪ জানিয়েছে, বেদুইন ও দ্রুজ নেতাদের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে উভয়পক্ষের অপহৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়েছে।

গত মে মাসের শুরুতে, দ্রুজ যোদ্ধা, নিরাপত্তা বাহিনী ও সুন্নি ইসলামপন্থী যোদ্ধাদের মধ্যে দামেস্ক ও সুয়েইদা অঞ্চলে সংঘর্ষে প্রায় ১৩০ জন নিহত হয়েছিল।

Tags: দুই পক্ষেরসংঘর্ষেসিরিয়ায়
Previous Post

চার বছরে চরকি-তে বিনিয়োগ শতকোটির বেশী!

Next Post

এক মলাটে ‘জুলাইয়ের গান’

Next Post
চারজন ব্যক্তি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মলাটে ‘জুলাইয়ের গান’

বিসিবি সভাপতি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে বিসিবি সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT