পাহাড়ি অঞ্চলের জনপ্রিয় জায়ান্টকিউ ও এমডি-২ জাতের আনারস চাষ করে সফল হয়েছেন যশোরের এক কৃষি উদ্যোক্তা। সাফল্য দেখে জেলার অন্য এলাকার চাষিরাও আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ বলছে, উন্নত জাতের এ আনারস চাষ সম্প্রসারণ হলে দক্ষিণের কৃষি অর্থনীতির চাকা দ্রুত বদলে যাবে।








