চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ভারতে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ দাবি করে হেনস্তার অভিযোগ মমতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 12, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন, পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে বলে আবারও অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কেউ বাংলায় কথা বললে তিনি বাংলাদেশি হয়ে যান না বলে মন্তব্যও করেছেন তিনি।

শুক্রবার (১১ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে মমতা ব্যানার্জী লিখেছেন, নয়াদিল্লির বসন্তকুঞ্জের থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত। এই বসতি মূলত সেই বাংলাভাষী মানুষেরা তৈরি করেছেন, যারা দিল্লিকে গঠন করার অসংগঠিত শ্রমশক্তির গুরুত্বপূর্ণ এক অংশ।

জয় হিন্দ ক্যাম্পের প্রসঙ্গে দিল্লির সরকারকে নিশানা করে মমতা লিখেছেন, শোনা যাচ্ছে, বিজেপি পরিচালিত সরকারের নির্দেশে তাদের জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। দিন কয়েক আগে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং ইলেকট্রিসিটি মিটার তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাসিন্দারা অভিযোগ করেছেন, তারা নিজেদের টাকায় যে প্রাইভেট জলের ট্যাংকারের ব্যবস্থা করেছিলেন, তা দিল্লি পুলিশ এবং আরএএফ-এর সহায়তায় আটকে দেওয়া হয়েছে।

বিজেপিকে নিশানা করে তিনি উল্লেখ করেছেন, এই মুহূর্তে একপ্রকার জবরদস্তি উচ্ছেদ চলছে, যদিও এই বিষয়ে গত ডিসেম্বরেও একটা অনাকাঙ্ক্ষিত দিল্লি পুলিশের হস্তক্ষেপের পর আদালতে এই মামলা বিচারাধীন রয়েছে। আশ্রয়, জল ও বিদ্যুৎ, এই মৌলিক অধিকারগুলো যদি এইভাবে পদদলিত করা হয়, তাহলে আমরা কীভাবে নিজেদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে দাবি করব? পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর দাবি,পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে আসা শ্রমিকরা সম্মানের সঙ্গে থাকেন।

তিনি উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গে ১.৫ কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা সম্মানের সঙ্গে বসবাস করেন। কিন্তু বিজেপি-শাসিত রাজ্যগুলোতে সেই কথা জোরের সঙ্গে বলা যায় না, যেখানে বাংলাভাষীদের নিজের দেশেই অনুপ্রবেশকারী হিসেবে দেখা হচ্ছে। কেউ বাংলায় কথা বললে, তিনি বাংলাদেশি হয়ে যান না। ভাষা-নির্বিশেষে তারা ভারতেরই নাগরিক, যেকোনো ভারতীয় নাগরিকের মতোই সমান অধিকারসম্পন্ন।

মমতা ব্যানার্জী বলেছেন, পশ্চিমবঙ্গে বাঙালিদের অধিকার কেড়ে নেওয়ার যেসব চেষ্টা ব্যর্থ হয়েছে, এবার সেই বাংলা-বিরোধী অপচেষ্টাকে দেশের অন্যান্য প্রান্তে শুরু করার কৌশল নিয়েছে বিজেপি। গুজরাত, মহারাষ্ট্র, ওড়িশা ও মধ্যপ্রদেশ থেকেও বাংলাভাষীদের উপর নিপীড়ন করার খবর পাওয়া যাচ্ছে। এখন সেই বিদ্বেষের ছায়া এসে পড়েছে দেশের রাজধানীতেও।

এর জবাবে বিজেপির নেতা অমিত মালব্য সংবাদ মাধ্যমকে বলেছেন, যে জাল আধার কার্ড এবং রেশন কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা এখানে থাকছে তার বেশিরভাগই উত্তর পরগনায় জারি করা হয়েছে। বাংলাকে অপমান করা বন্ধ করুন। অবৈধ বিষয়কে রক্ষা করা বন্ধ করুন। ওই বসতি অবৈধ। যে বসতি নিয়ে কথা হচ্ছে সেটা অবৈধভাবে দখল করা। সেখানে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আইন মেনেই হয়েছে।

তিনি বলেন, এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় যে মাত্র কয়েকদিন আগে এই এলাকা থেকেই ২৬ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কী বলবেন?

Tags: পশ্চিমবঙ্গমমতা ব্যানার্জী
Previous Post

‘উইম্বলডনে এটাই আমার শেষ ম্যাচ নয়’

Next Post

মাহফুজুল হক মিনুর সহধর্মিণী ফারজানা হক মুন্নী মারা গেছেন

Next Post
ফারজানা হক মুন্নী, মাহফুজুল হক মিনুর সহধর্মিণী, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহফুজুল হক মিনুর সহধর্মিণী ফারজানা হক মুন্নী মারা গেছেন

নেইমার পিএসজির জার্সি পরে ফুটবল খেলছেন, মাঠে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের ব্যালন ডি’অরের ‘দাবিদার’ ডেম্বেলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT