চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যা: জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
10:43 পূর্বাহ্ন 12, জুলাই 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)–কে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় এবং দেশব্যাপী বিএনপির চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতিবাজার হয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে গিয়ে পুনরায় একই পথ হয়ে ক্যাম্পাসে ফিরে আসে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সারাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ৫ আগস্টের পর আমরা একটি চাঁদাবাজমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু বিকেল গড়াতেই আবারও একদল সন্ত্রাসী চাঁদাবাজি শুরু করেছে। আমরা আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ সাজিদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না। প্রয়োজনে আবার জুলাই আসবে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. নূর নবী বলেন, এই পাথরটা যেন আমার বুকেই পড়েছে। ক্যাম্পাসে যেমন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল, মিটফোর্ডেও তেমন ঘটনা ঘটেছে। ৫ আগস্টে আমরা ফ্যাসিস্ট শক্তিকে প্রতিহত করেছি, এবারও করবো।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, আমরা একটি শান্তিপূর্ণ ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সহযোদ্ধাদের ওপর হামলা হলে আমরা বসে থাকবো না। সারাদেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে প্রয়োজনে আবার রাস্তায় নামবো।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যবসায়ী সোহাগের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাস বন্ধ না হলে তারা আরও কঠোর আন্দোলনের পথে যাবে।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়পুরান ঢাকা
Previous Post

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর

Next Post

‘উইম্বলডনে এটাই আমার শেষ ম্যাচ নয়’

Next Post
Wimbledon tennis player celebrating victory with a smile and raised arm. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উইম্বলডনে এটাই আমার শেষ ম্যাচ নয়’

মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন, পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ভারতে বাংলাভাষীদের 'বাংলাদেশি' দাবি করে হেনস্তার অভিযোগ মমতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT