চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যায় বিপর্যস্ত নোয়াখালী, ক্ষতিগ্রস্ত প্রায় ২ লাখ মানুষ

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
1:50 অপরাহ্ন 11, জুলাই 2025
in - টপ লিড নিউজ, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীতে বন্যার পানিতে প্লাবিত এলাকা, ক্ষতিগ্রস্ত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে ৪১ হাজার ৮৪০টি পরিবার। ক্ষতিগ্রস্ত প্রায় ২ লাখ ৩ হাজার ১০০ মানুষ।

শুক্রবার (১১ জুলাই) সকালে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নোয়াখালী সদর, কবিরহাট ও সেনবাগ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। নোয়াখালী সদর উপজেলারর সেনবাগে ৩ হাজার ৮৭০, কবিরহাটে ৩ হাজার ৬৫০, কোম্পানীগঞ্জে ৩ হাজার ৫২০, সুবর্নচরে ৫০০ এবং হাতিয়া উপজেলায় ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত। নোয়াখালী জেলায় প্রায় ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

নোয়াখলী জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৪১ হাজার ৮৪০ জন। এদিকে ৪০টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৪১৯ জন মানুষসহ ২৪০টি গবাদিপশুকে রাখা হয়েছে। এই জেলার ৬টি উপজেলার ৫৭টি ইউনিয়ন ও পৌরসভার অন্তত ২ লাখ ৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ৫১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে ২৯টি কাজ করছে।

বন্যাদুর্গত নিচু এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে মাইজদী জেলা প্রশাসকের কার্যালয়, মৎস্য অফিস, জেল খানা সড়ক, পাঁচ রাস্তার মোড় ও পৌর বাজারসহ বিভিন্ন এলাকার রাস্তাগুলো তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা এখনও অনেক এলাকায় কার্যকর না হওয়ায় ঘরবাড়ি ও সড়কে পানি জমে আছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষ এবং যানবাহনের চালকদের।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে। আমরা বিভিন্ন স্থানে গিয়ে দ্রুত পানি নিষ্কাশনে কাজ করছি। এ ছাড়াও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পানি চলাচলের পথগুলো সচল করে দিয়েছেন। দ্রুতই জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা করেন।

 

Tags: অতি ভারী বর্ষণজলাবদ্ধতানোয়াখালীবন্যা
Previous Post

সান্তোসে নতুন চুক্তি সেরেই গোল করলেন-করালেন নেইমার

Next Post

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘ যানজটে যাত্রীদের দুর্ভোগ

Next Post
ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের কারণে দুর্ভোগে যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘ যানজটে যাত্রীদের দুর্ভোগ

এক দম্পতি কৃষি মাঠে বসে, হাসিমুখে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের তিন দশক পর এসএসসি পাস করলেন এক দম্পতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT