চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবিতে দুই দলের সংঘর্ষে সহকারী প্রক্টর লাঞ্ছিত

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
11:02 পূর্বাহ্ন 11, জুলাই 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
জবিতে দুই দলের সংঘর্ষে সহকারী প্রক্টর লাঞ্ছিত, ছাত্ররা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইদলের সংঘর্ষে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ জুলাই) জবির শহীদ সাজিদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ জবি শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, মুখপাত্র ফেরদৌস শেখ ও শিক্ষার্থী ফারুক। তবে ছাত্রলীগের সঙ্গে ফারুকের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করছেন শাখা ছাত্রদলের নেতারা।

সহকারী প্রক্টর শফিকুল ইসলাম বলেন, “আমার গায়ে হাত তুলেছে এটা সত্য। তবে তার রাজনৈতিক পরিচয়ে আমি অনিশ্চিত। সিসিটিভি ফুটেজ দেখলেই সব পরিষ্কার হবে। দুইপক্ষ যখন দু’দিক থেকে মারামারি করছিল, তখন আমি সহকারী প্রক্টর হিসেবে তাৎক্ষণিক সমাধান করতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে একজন আমার ওপর হামলা করে। আমি শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে জানিয়েছি। লিখিত অভিযোগও দিব আমি।”

এ ঘটনায় রাতের বেলা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে তিন দফা দাবি উত্থাপন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ। তাদের তিনদফা দাবি গুলো: ছাত্র এবং শিক্ষকদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, সরাসরি জড়িতদের বহিষ্কার করতে হবে এবং ক্যাম্পাস নিরাপদ করার লক্ষ্যে নিরাপত্তা সেল গঠন করতে হবে। ক্যাম্পাসে অছাত্র এবং বহিরাগতদের প্রবেশ সীমাবদ্ধ করতে হবে।

হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা বলেন, গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা এক ছাত্রলীগ নেতাকে ক্যাম্পাসে পুনর্বাসনের সুযোগ তৈরি করে দিচ্ছেন। মারধরের ঘটনা নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো হচ্ছে।

গণতান্ত্রিক ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, আমরা সাংগঠনিক আলোচনা করছিলাম। হঠাৎ দেখতে পাই, ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন শহীদ সাজিদ ভবনের নিচতলায় আমাদের সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. ফারুকের ওপর অতর্কিত হামলা করে। ফারুক ছাত্রলীগকে শেল্টার দিচ্ছে অভিযোগ করে তার কলার ধরে টেনেহিঁচড়ে মারধর করে। পরে আমি সেখানে জিজ্ঞেস করতে গেলে তারা আমার অণ্ডকোষে লাথি মারে, ফেরদৌসকেও লাথি দেয়। পরে আবার দ্বিতীয় দফায় তারা আমাদের ওপর হামলা চালায়।

হামলার অভিযোগ অস্বীকার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ফেরদৌস শেখ (গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা) আগে ছাত্রদল কর্মী থাকলেও বর্তমানে সে অন্য সংগঠনের পোস্টেড নেতা। ওই সংগঠনের নির্দেশনায় ব্যবস্থাপনা বিভাগের ছাত্রলীগের এক নেতাকে তারা ক্যাম্পাসে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে। আমাদের কাছে সেটা উচিত বলে মনে হয়নি। আর তারা যে হামলার কথা ছড়াচ্ছে তা সম্পূর্ণ অবান্তর কথাবার্তা। আমরা ঘটনাটির সুষ্ঠু বিচারের দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনা শোনা মাত্রই আমরা পুরো প্রক্টরিয়াল বডি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। সবার অভিযোগের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের মাধ্যমে বিচার করা হবে৷

ঘটনাটি তদন্ত করার জন্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. মোশাররাফ হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে বলেও জানা যায়।

 

Tags: ছাত্রলীগ নেতাজগন্নাথ বিশ্ববিদ্যালয়সংঘর্ষসহকারী প্রক্টর
Previous Post

পবিত্র কাবা শরীফ ধৌত করা হয়েছে

Next Post

শতবর্ষে মাহাথির মোহাম্মদ

Next Post
মাহাথির মোহাম্মদ হাসিমুখে, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শতবর্ষে মাহাথির মোহাম্মদ

অপরাধ স্থান চিহ্নিত করতে ক্রাইম সিনে পুলিশ ও তদন্তকারী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT