চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সপ্তাহ ধরে গ্যাস নেই, আমিনবাজারে চরম জনদুর্ভোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 10, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, ঢাকা
A A
গ্যাস সংকটে জ্বলন্ত চুলা, অস্বাভাবিক জনজীবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় গত দুইসপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার লক্ষাধিক মানুষ। বিকল্প উপায়ে কেউ কেউ রান্নার ব্যবস্থা করছেন, আর কারও ভরসা হোটেল রেস্তোঁরা। গ্যাস না থাকায় বন্ধ হয়ে গেছে সিএনজি স্টেশনগুলো। এর নেতিবাচক প্রভাব পড়েছে অন্যান্য ব্যবসা বাণিজ্যেও।

সরেজমিনে দেখা যায়, পাইপলাইনে লিকেজ হওয়ায় প্রায় দু’ সপ্তাহ ধরে গ্যাস না থাকায় বিভিন্ন বাসা বাড়িতে নারীরা ভিন্ন উপায়ে রান্নাবান্না করার চেষ্টা করছেন। এতে রান্না খাওয়ায় সমস্যার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।

বড়দেশী বাজারে বসবাসরত এক নারী বলেন, একবেলা রান্না করে দুই দিন খাই। লাকড়ির অভাবে রান্না করতে পারি না। বৃষ্টির মধ্যে লাকড়ি দিয়ে রান্না করা যায় না। আমরা খুব ভোগান্তিতে আছি। না খেয়ে তো থাকা যায় না। এতদিন হয়ে গেল, গ্যাসের লাইন ঠিক করতে পারল না তিতাস। আমরা সাধারণ মানুষ খুব ভোগান্তিতে আছি। দ্রুত গ্যাসের লাইন ঠিক করা দরকার। আমার ছেলে না খেয়ে স্কুলে পরীক্ষা দিতে গেছে। এভাবে আর কতদিন চলবে?

স্থানীয় আরেক নারী রোমানা আক্তার বলেন, আমরা আজ রান্না করতে পারিনি। সকাল থেকে না খাওয়া। এতদিন হয়ে গেল গ্যাস বন্ধ, কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। গ্যাসের লাইনে সমস্যা হলে এটা দ্রুত ঠিক করার সক্ষমতা তাদের থাকবে না কেন? আমাদেরকে কি গ্যাস ফ্রি দেওয়া হয়? চড়া মূল্য নেওয়া হলেও সেবার বেলায় এমন গাফিলতি থাকবে কেন? বাচ্চাদের মুখে খাবার দিতে পারি না। আমার শ্বশুর অসুস্থ মানুষ। তাকেও নিয়মিত খাবার দিতে পারি না। ঠিকমতো ওষুধ খেতে পারে না। আমরা আর কতদিন না খেয়ে থাকব। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে আমরা জবাব চাই।

এলাকাবাসী বলছেন, আমিনবাজার এলাকার প্রধান লাইনে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যাওয়ায় নিরাপত্তার কারণে গ্যাস সংযোগ লিকেজ করে রেখেছে তিতাস কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে আছেন ১০ এলাকার লক্ষাধিক মানুষ।

সোহেল রানা নামের এক যুবক বলেন, ১০ থেকে ১২ দিন পর্যন্ত গ্যাস নেই। সিএনজি স্টেশনগুলোও বন্ধ হয়ে গেছে। এর ফলে গ্যাসচালিত সব ধরনের যানবাহনগুলো বন্ধ হয়ে গেছে। এলাকায় বলতে গেলে বড় ধরনের ভোগান্তি হচ্ছে। সমস্যা সমাধানে তিতাস কর্তৃপক্ষের গড়িমসিতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পড়ছেন।

তিতাস কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার পর মেরামত কাজ শুরু করেছেন তারা। কিন্তু পাইলিংয়ের সময় নির্দিষ্ট জায়গায় অতিরিক্ত বালু থাকায় এবং ঘন ঘন লোডশেডিং থাকায় বিপাকে পড়তে হচ্ছে। তবে দুয়েক দিনের মধ্যে সংকট সমাধান হয়ে যাবে।

তিতাসের ঢাকা মেট্রো উত্তর জরুরী গ্যাস নিয়ন্ত্রণ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ বলেন, একটা জায়গায় পাইপ আছে। পাইপটা লোকেট করে ওই জায়গা ফাঁকা রাখা হয়েছে। ওই দিক দিয়ে প্রচুর পরিমাণে পানি ও বালু আসছে। আপাতত সেখানে তিন মিলিমিটার পাইপ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। আমরা আশা করি, দুয়েক দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে।

তিতাস গ্যাসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ আরিফুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, সাভারের আমিনবাজার এলাকায় লিকেজের কারণে গ্যাস লাইন বন্ধ রাখা হয়েছে। লাইন বন্ধ না রাখলে আগুন ধরে যাওয়ার আশঙ্কা রয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে। তবে পাইপলাইনে কাজের সময় সেখানে পানি ঢুকে যাচ্ছে। এজন্য সময় লাগছে। শিগগিরই সমাধান হয়ে যাবে।

Tags: আমিনবাজারগ্যাস সংকটজনদুর্ভোগতিতাস গ্যাসসাভার
Previous Post

ভোলা-বরিশাল সেতুর ভিত্তিপ্রস্তর দ্রুত স্থাপনের দাবি

Next Post

একদিনে ১৪ জনের করোনা শনাক্ত

Next Post
বাংলাদেশে করোনার কারণে মানুষের স্বাস্থ্যবিধি মানা ও ভিড় নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ১৪ জনের করোনা শনাক্ত

বিপিএল নিয়ে বিসিবির পরিকল্পনা ও আলোচনা চলছে বৈঠকে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল নিয়ে বিসিবির যেসব পরিকল্পনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT