চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে ৬ বছর বয়সী শিশুর বাল্যবিবাহে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 10, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে বাল্যবিবাহের ঘটনা, একজন পুরুষ শিশুর সঙ্গে দেখা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ আফগানিস্তানে ছয় বছর বয়সী এক শিশুকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির সাথে বিয়ে দিতে বাধ্য করায় সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আফগান সংবাদমাধ্যম থেকে জানা যায়, মারজাহ জেলায় এই বিয়ে হয়েছিল। সেখানে ওই ব্যক্তির আরও দুটি স্ত্রী রয়েছে এবং তিনি শিশুটির পরিবারকে বিয়ের খরচ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিয়ে নিয়ে হতবাক প্রকাশ করার পাশাপাশি হৃদয়বিদারক হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা প্রকাশ করেছেন ব্যবহারকারীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিয়ের অনুষ্ঠানের ছবি দেখানো হয়েছে। যেখানে পুরুষটিকে উল্লেখযোগ্যভাবে অল্পবয়সী শিশুটির পাশে দেখা গেছে। এই ছবি অনলাইন এবং মানবাধিকার সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

পরিস্থিতি ভয়ঙ্কর দেখে তালেবানরা এ ব্যাপারে হস্তক্ষেপ করে। তারা শিশুটিকে ওই লোকটির বাড়িতে নিয়ে যেতে বাঁধা দেয়। তালেবানরা বলে, মেয়েটিকে নয় বছর বয়সে তার স্বামীর বাড়িতে পাঠানো যেতে পারে।

হাশত-ই সুব ডেইলির প্রতিবেদনে জানা যায়, মারজাহ জেলায় মেয়েটির বাবা এবং বরকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

মেয়েটি বর্তমানে তার বাবা-মায়ের সাথে রয়েছে। বিয়ের ব্যবস্থায় ওয়ালওয়ারের নিয়ম অনুযায়ী মেয়েটির চেহারা, শারীরিক গঠন, শিক্ষা এবং আনুমানিক মূল্যের উপর ভিত্তি করে কনের মূল্য নির্ধারণ করা হয়।

আফগানিস্তানে বাল্যবিবাহ

২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর থেকে, দেশটিতে বাল্যবিবাহ উল্লেখযোগ্য হাড়ে বৃদ্ধি পেয়েছে। যার কারণ হিসেবে দেখা হচ্ছে দারিদ্র্য বৃদ্ধি, নারী ও মেয়েদের উপর কঠোর বিধিনিষেধ, বিশেষ করে নারী শিক্ষার উপর নিষেধাজ্ঞা। আফগানিস্তানে বিয়ের জন্য আইনগত উল্লেখযোগ্য ন্যূনতম কোন বয়স নেই। বিয়ের জন্য পূর্ববর্তী নাগরিক আইন অনুযায়ী মেয়েদের জন্য বিয়ের সর্বনিম্ন বয়স ১৬ নির্ধারণ করা হয়েছিল, যা পুনরুদ্ধার করা হয়নি।

গত বছরে জাতিসংঘের নারীর একটি প্রতিবেদন অনুযায়ী, তালেবান মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞার জারি করার ফলে দেশব্যাপী বাল্যবিবাহ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং অল্প বয়সে সন্তান জন্মদানের হার ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একারণেই অনিশ্চিত আর্থ-সামাজিক পরিস্থিতি অল্পবয়সী মেয়েদের দুর্বলতাকে আরও বাড়িয়ে তুলেছে।

মানবাধিকার সংস্থাগুলি ক্রমাগতভাবে জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহবান জানিয়েছে। কারণ, বাল্যবিবাহ মেয়েদের শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। তারা জানায়, বাল্যবিবাহে বাধ্য করা মেয়েদের প্রায়শই ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়। এতে অকাল গর্ভধারণ হয়, যা স্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি করে। পাশাপাশি পারিবারিক সহিংসতা এবং গভীর সামাজিক বিচ্ছিন্নতাও তৈরি করে।

মানবাধিকার সংস্থার কর্মীরা জোর দিয়ে বলেন, এই বাল্যবিবাহ কেবল মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে না বরং আফগানিস্তানের দীর্ঘমেয়াদী সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকেও ক্ষতিগ্রস্ত করে। তারা বিশ্ব নেতাদের তরুণীদের সুরক্ষা এবং ক্ষমতায়নের ব্যবস্থাগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহবান জানায়।

Tags: আফগানিস্তানতালেবানবাল্যবিবাহসোশ্যাল মিডিয়া
Previous Post

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

Next Post

বাংলাকে ‘অপমান’, তোপের মুখে যা বললেন প্রসেনজিৎ

Next Post
প্রসেনজিৎ স্মার্ট লুকের সাথে ক্যাজুয়াল পোশাকে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাকে ‘অপমান’, তোপের মুখে যা বললেন প্রসেনজিৎ

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদনে সহায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT