চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় হত্যা ও ধর্ষনের ঘটনায় অভিযুক্তদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
4:19 অপরাহ্ন 09, জুলাই 2025
in - সেমি লিড, আদালত, কুমিল্লা
A A
কুমিল্লায় অভিযুক্তদের রিমান্ডের জন্য আদালতের সামনে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

কুমিল্লার মুরাদনগরের একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামীদের ও পাচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনার অভিযুক্তদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৯ জুলাই) আদালতের এক শুনানিতে এই তথ্য জানা যায়।

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার করইবাড়ি এলাকায় গণপিটুনিতে একই পরিবারের মা-ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আট জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বাঙ্গরা বাজার থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আবু তাহের এই রিমান্ড আবেদন করেন। পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ১১ নং আমলী আদালতের বিচারক মমিনুল হক তাদের তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনের পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে বর্তমানে এই মামলার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার চক্রবর্তী পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পাদন করবেন বলে জানা যায়।

এই ঘটনায় গ্রেফতারকৃত কড়ই বাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিম উদ্দীন বাবুল (৫৬), বাচ্চু মিয়া, রবিউল আওয়াল (৫৫) ও দুলাল (৪৫), আতিকুর রহমান (৪২), বয়েজ মাস্টার (৪৩) ও আকাশ (২৪) রিমান্ড শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে মুরাদনগরের পাচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার আরেক চাঞ্চল্যকর ঘটনায় পর্নোগ্রাফির মামলায় অভিযুক্ত শাহপরানকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

এই মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন মঙ্গলবার তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন । তার আবেদনের প্রেক্ষিতে বুধবার কুমিল্লার ১১ নং আমলী আদালতের বিচারক মমিনুল হক রিমান্ড মঞ্জুর করে

Tags: কুমিল্লাধর্ষণমুরাদনগরহত্যা মামলা
Previous Post

সাউথ আফ্রিকার টানা ১০ টেস্ট জয়ের রেকর্ড

Next Post

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি জাকেরের, ৬ ধাপ নেমেছেন শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার জাকের ব্যাটিং করে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি জাকেরের, ৬ ধাপ নেমেছেন শান্ত

সালমান খান এক অনুষ্ঠানে উপস্থিত, পেশাদার পোশাকে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পরিকল্পনা করছেন সালমান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT