চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার টানা ১০ টেস্ট জয়ের রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 09, জুলাই 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
South African cricket team celebrating on the field during a Test match. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সাউথ আফ্রিকার বাজিমাত। তৃতীয় দল হিসেবে টানা ১০ টি টেস্ট ম্যাচ জিতে রেকর্ডবুকে নাম লেখালেন প্রোটিয়ারা। শেষ ম্যাচে জিম্বাবুয়েতে স্বাগতিকদের ইনিংস ও ২২৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে উইয়ান মুল্ডারের সাউথ আফ্রিকা। তাতেই ১৭ বছর পর টেস্ট ক্রিকেটে টানা ১০ টেস্ট জয়ের রেকর্ড গড়েছে দলটি। 

অতীতে টানা দশটি টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড শুধু অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের দখলে ছিল। এবার সেই এলিট ক্লাবের সদস্য হলেন সদ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী সাউথ আফ্রিকা দল। ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৪ সালে সর্বপ্রথম এ এলিট ক্লাবের সদস্য হয়। এক বছরে তারা টানা ১১টি টেস্ট জিতেছিল।

অস্ট্রেলিয়া দুইবার ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত ধারাবাহিকভাবে ১৬ টি ম্যাচে জয় পায় । একইভাবে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত ধারাবাহিকভাবে ঠিক ১৬টি ম্যাচে জয় আসে অজিদের। প্রোটিয়ারা এবার ধারাবাহিকভাবে গতবছর থেকে টানা ১০টি টেস্টে জয় পেয়েছে।

টানা জয়ের শুরুটা হয় ২০২৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৪০ রানে হারানোর মাধ্যমে। লর্ডসে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রোটিয়ারা নিশ্চিত করে টানা অস্টম জয়ে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ।

যা ২৭ বছর পরে প্রোটিয়াদের প্রথম আইসিসি শিরোপা। এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দলটি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ে এবার ১৭ বছর পরে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ডে ভাগ বসালেন প্রোটিয়ারা।

Tags: অস্ট্রেলিয়াটেস্ট ক্রিকেটটেস্ট সিরিজলিড স্পোর্টস
Previous Post

গাজাবাসীকে রাফাহ ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনা ইসরায়েলের

Next Post

কুমিল্লায় হত্যা ও ধর্ষনের ঘটনায় অভিযুক্তদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

Next Post
কুমিল্লায় অভিযুক্তদের রিমান্ডের জন্য আদালতের সামনে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় হত্যা ও ধর্ষনের ঘটনায় অভিযুক্তদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

বাংলাদেশ ক্রিকেটার জাকের ব্যাটিং করে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি জাকেরের, ৬ ধাপ নেমেছেন শান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT