চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পুকুরিয়ায় কয়লাখনিতে দুর্ঘটনায় চীনা ম্যানেজারের মৃত্যু

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
11:23 পূর্বাহ্ন 09, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ
A A
কয়লা খনির কাজের স্থান, শ্রমিক ও যানবাহনসহ বড়পুকুরিয়া কয়লাখনির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে প্রতিষ্ঠানের শিফট ম্যানেজার ও চীনের নাগরিক মি.ওয়াং জিয়াং গো (৫৬)’র মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় কয়লা খনির ভূগর্ভস্থ ১৩০৯ নম্বর ফেইজে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বড় পুকুরিয়া কয়লা খনির মাইনিং ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ জাফর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনাকবলিত ওই চাইনিজ ম্যানকে আমরা উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। হয়তো তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছেন।

এ দুর্ঘটনার কারণে কয়লা খনিতে কর্মরত সব চীনের নাগরিকসহ বিদেশিরা শোক পালন করায় স্থবির হয়ে পড়েছে খনির কার্যক্রম। বন্ধ রয়েছে কয়লা উত্তোলনের মেশিনপত্র।

অন্যদিকে, একই দিন ( ৮ জুলাই) বিকেলে কয়লা খনির পরিত্যক্ত ডিনামাইট বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। চৌহাটির গ্রামের ১০ বছরের ওই শিশুটি কয়লা খনির ভেতর অবস্থিত পরিত্যক্ত ময়লার স্তূপ থেকে ৮ সেন্টিমিটার দীর্ঘ কয়লা বিস্ফোরণের ডিনামাইটটি নিয়ে যায়। বাড়িতে নিয়ে মোবাইল ফোনের ব্যাটারি ও চার্জার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের আঙ্গুল উড়ে যায়। এ ঘটনা জানতে পেয়ে কয়লাখনি কর্তৃপক্ষ আহত শিশুটিকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটির হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বড় পুকুরিয়া কয়লা খনির মাইনিং ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ জাফর বলেন, ঘেরা দেওয়া সংরক্ষিত এলাকার ভূগর্ভস্থ বর্জ্য থেকে পরিত্যক্ত ডিনামাইট নিয়ে গিয়ে মোবাইলের ব্যাটারির সঙ্গে বৈদ্যুতিক সংযোগ করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। শিশুটি এখন ভালো আছে। আমরা টেক-কেয়ার করছি। কিন্তু কখনও আশা করিনি, এলাকাবাসী এভাবে এসব আমাদের অজান্তে নিয়ে গিয়ে এমন ঘটনা ঘটাবে। বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ্ বাঁচিয়েছে। আমরা ভূগর্ভে ৪০/৫০টি ডিনামাইট এক সঙ্গে বিস্ফোরণ ঘটালে এমন দু’একটি অবিস্ফোরিত থেকে যায়। যা পরর্বতীতে পাথরের সঙ্গে, বর্জ্যস্তূপে চলে আসে। আর সেখান থেকেই এলাকার বাচ্চাকাচ্চারা নিয়ে গেছে। যা অপ্রত্যাশিত।

Tags: বড়পুকুরিয়া কয়লা খনি
Previous Post

পর্তুগালের নাগরিকত্ব আইন কঠোর হচ্ছে

Next Post

পাবনায় বারি তিল-৪ জাত কৃষকদের মধ্যে সাড়া জাগিয়েছে

Next Post
পাবনায় তিলের ক্ষেত, কৃষকদের মধ্যে সাড়া জাগিয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় বারি তিল-৪ জাত কৃষকদের মধ্যে সাড়া জাগিয়েছে

পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবলিক পরীক্ষার ফলাফল: অকৃতকার্যদের পাশে দাঁড়ানোর পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT