চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ২ হাজারেরও বেশি এক্স-অ্যাকাউন্ট ব্লক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 09, জুলাই 2025
in তথ্যপ্রযুক্তি
A A
ফোনের স্ক্রিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের আইকন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বার্তা সংস্থা রয়টার্সের অ্যাকাউন্টসহ ২ হাজারেরও বেশি এক্স-অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২৪ ঘণ্টা পর রয়টার্সের অ্যাকাউন্ট চালু হয়। অন্যান্য অনেক অ্যাকাউন্ট আরও কয়েক ঘণ্টা পর চালু করা হয়।

ডয়েচে ভেলে জানিয়েছে, ভারত সরকার ৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-কে ২ হাজার ৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেয়। যার মধ্যে ছিল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুটি অ্যাকাউন্ট। কিন্তু ভারত সরকারের মতে, এক্স অ্যাকাউন্ট ব্লক হবার পেছনে তাদের কোনো ভূমিকা নেই।

ইলন মাস্কের সংস্থা এক্স বলেছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯-এ ধারা অনুসারে ভারত সরকার ভারতে ২ হাজার ৩৫৫টি অ্যাকাউন্ট ব্লক করতে আমাদের নির্দেশ দেয়, যার মধ্যে ছিল রয়টার্স ও রয়টার্সওয়ার্ল্ড। এই নির্দেশ না মানলে তা অপরাধের দায় বলে গণ্য হতো। ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করে, এক ঘণ্টার মধ্যেই, কোনো যুক্তি না দিয়েই, এই অ্যাকাউন্টগুলো পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ রাখতে বলে।

সাথে আরও বলা হয়, গণপ্রতিবাদের ফলে সরকার আমাদের অ্যাকাউন্টগুলো আবার আনব্লক করতে বলেছে। ভারতে এই ধরনের নির্দেশের কারণে গণমাধ্যমে সেন্সরশিপ বাড়ায় আমরা গভীরভাবে চিন্তিত।

বিশ্বে যে দেশগুলোতে সবচেয়ে বেশিবার সরকারের তরফে সোশাল মিডিয়া কন্টেন্ট ব্লক করা হয়, সেই দেশগুলোর তালিকায় প্রথম পাঁচেই ভারতের অবস্থান৷ নতুন দিল্লি প্রায়ই বিভিন্ন এলাকায় পরিস্থিতি অনুসারে ইন্টারনেট বন্ধ রেখে এসেছে ও সোশাল মিডিয়ায় কড়াকড়ি বাড়িয়েছে।

Tags: এক্স অ্যাকাউন্টডি ডব্লিউ স্টোরিভারত
Previous Post

এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত সময়সূচি ঘোষণা, যেভাবে জানা যাবে

Next Post

বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সিডনিতে প্রতিবাদ সমাবেশ

Next Post
সিডনিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিবাদ সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে সিডনিতে প্রতিবাদ সমাবেশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদা পারভীনের মৃত্যুর গুজব না ছড়াতে ভক্ত-অনুরাগীদের অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT