চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব অর্জন সঙ্গী করে বুটজোড়া তুলে রাখলেন রাকিটিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 08, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
রাকিটিচের সঙ্গে অন্য ফুটবলারের উদযাপন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন বার্সেলোনা ও ক্রোয়েশিয়ার ৩৭ বর্ষী সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ। ক্রোয়েট পিতা-মাতার পরিবারে বেড়ে ওঠা রাকিটিচের জন্ম সুইজারল্যান্ডে। দুদশক দীর্ঘ পথ হেঁটেছেন পেশাদার ফুটবলে। লিখেছেন অনেক সাফল্যগাঁথা। অবশেষে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিলেন।

সুইস ক্লাব নর্দস্টার্ন বিএস ও দেশটির বয়সভিত্তিক দলে রাকিটিচের হাতেখড়ি। এফসি বাসেলের হয়ে ফেরেন ক্রোয়েশিয়াতে। দেশটির জাতীয় দলে অভিষেক ২০০৭-এর ৪ সেপ্টেম্বর। বর্ণীল ক্যারিয়ারে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় খেলেছেন ছয় মৌসুম। ঝুলিতে রয়েছে একটি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগাসহ ১৩ শিরোপা। স্পেনের আরেক ক্লাব সেভিয়ায় জিতেছেন ২টি ইউরোপা লিগ শিরোপা।

ক্রোয়েশিয়া জার্সিতে অবসর নিয়েছেন ২০১৯ সালে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে খেলানোর অন্যতম কারিগর ছিলেন। সব সুখস্মৃতি সঙ্গী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে বিদায়ী বার্তা দিয়েছেন রাকিটিচ।

‘ফুটবল আমাকে স্বপ্নের চেয়েও অনেক বেশিকিছু দিয়েছে। এখন সময় হয়েছে বিদায় বলার। যদিও ফুটবল থেকে দূরে সরে যেতে চাইলেও ফুটবল আমাকে কাছে টানবেই।’

সেভিয়া ও বার্সেলোনা নিয়ে রাকিটিচ একবার বলেছিলেন, ‘সেভিয়ায় এসে দ্বিতীয় ঘর খুঁজে পেয়েছিলাম। এই শহরে আমার মেয়ের জন্ম। প্রথম মেজর ট্রফি জিতি সেভিয়ার হয়ে। সেভিয়া অমর।’

‘বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। এটা আমার স্বপ্নের ক্লাব। আমার সকল লক্ষ্য এখানে এসে পূর্ণ করেছি। এখানে দলের সাথে সবকিছু জিতেছি।’

Tags: ফুটবলবিদায়লা লিগালিড স্পোর্টসসেভিয়া
Previous Post

‘সুড়ঙ্গ’–‘দাগি’র পর নিশোর নতুন চ্যালেঞ্জ ‘দম’

Next Post

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  

Next Post
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার সন্ত্রাসীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে ৪ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  

ফেনীতে প্রবল বর্ষণে জলাবদ্ধতা, মানুষ ও যানবাহন পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT