চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল-যুবদলের ৪ জন কারাগারে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 08, জুলাই 2025
in - সেমি লিড, অপরাধ
A A
ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা কারাগারে থাকা অবস্থায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরের পশ্চিম মণিপুরে এক ব্যক্তির বাসায় ঢুকে জোর করে টাকা আদায়ের অভিযোগে ছাত্রদল ও যুবদলের ৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৬ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম একসময় শ্রমিক লীগ করতেন। তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, রোববার রাত ১০টার দিকে মিরপুরের পশ্চিম মণিপুর এলাকায় সিরাজুল ইসলামের (৫৬) বাসায় ১০-১৫ জনের একটি দল ঢোকে। এই দলের সদস্যরা নিজেদের ছাত্রদল ও যুবদলের নেতা পরিচয় দেন। তারা সিরাজুলের উদ্দেশে বলেন, ‘তুই আওয়ামী লীগ করিস, আওয়ামী ফ্যাসিস্টের লোক, তোরে পুলিশে ধরাইয়া দেব, বাঁচতে হলে ২০ লাখ টাকা দে।’ এরপর রাতভর সিরাজুল ও তার পরিবারের ওপর ভয়ভীতি ও হুমকি চলতে থাকে। অন্যদিকে, সিরাজুলের পরিবারের পক্ষ থেকে প্রাণ বাঁচাতে কাকুতি-মিনতি করা হয়। অবশেষে, রাত তিনটার দিকে ওই বাসা থেকে ৫ লাখ টাকা নিয়ে বেরিয়ে যায় তারা।

চাঁদাবাজির খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ-র‌্যাব সেখানে পৌঁছায়। পুলিশ ধাওয়া করে এই চাঁদাবাজদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৬ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে দলের বাকি সদস্যরা টাকা নিয়ে পালিয়ে যায়।

চাঁদাবাজির এই ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে মিরপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান ওরফে মিন্টু (৩৫) এবং যুগ্ম আহ্বায়ক তাবিত আহমেদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন তাবিত (৩৫) রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তার অপর দুজন হলেন মো. রতন মিয়া (৩৪) এবং মো. ইসমাইল হোসেন (২৪)। রতন যুবদল এবং ইসমাইল মিরপুর থানা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

ওসি মো. সাজ্জাদ রোমন জানান, সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম সোমবার সকালে বাদী হয়ে গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছাত্রদল ও যুবদলের ওই চার নেতা-কর্মীকে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tags: কারাগারগ্রেপ্তার ৪চাঁদাবাজির অভিযোগমিরপুর
Previous Post

যুক্তরাষ্ট্র-ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন শুরু করতে যাচ্ছে ইসি

Next Post

বরখাস্ত হওয়ার পরে গাড়িতে সাবেক রুশ মন্ত্রীর আত্মহত্যা!

Next Post
রুশ ও বাংলাদেশি নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরখাস্ত হওয়ার পরে গাড়িতে সাবেক রুশ মন্ত্রীর আত্মহত্যা!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস

'৩৫ শতাংশ শুল্ক চুড়ান্ত সিদ্ধান্ত নয়, আলোচনা চলমান'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT