চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোণার আওয়ামী লীগের সাবেক মেয়র গ্রেপ্তার

জাহিদ হাসান by জাহিদ হাসান
4:29 অপরাহ্ন 07, জুলাই 2025
in জনপদ, নেত্রকোনা, রাজনীতি
A A
নেত্রকোণার সাবেক মেয়রসহ তিনজন গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) রাত ১১ টার দিকে গাজীপুর জেলার টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোণা সদর থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।

সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান সরকার। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে নেত্রকোণায় ৭-৮ নাশকতার মামলা রয়েছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ ও ডিবি। অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গী থেকে নেত্রকোণায় প্রশান্ত রায়কে আনা হচ্ছে। তার বিরুদ্ধে নেত্রকোণায় ৭-৮ নাশকতার মামলা রয়েছে। আগামীকাল বিচারিক আদালতে তাকে সোপর্দ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২০ জুন নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহন করেন ৮-১০ জন দলীয় নেতাকর্মী। ঐদিন সকালে কোন এক সময় ছোট বাজারস্থ ভাংচুর হওয়া দলীয় কার্যালয়ের সামনে তারা এই সমাবেশ করেন। সমাবেশের এরকম একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই সমাবেশের পর তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তারপর থেকে পলাতক ছিলেন আওয়ামীগের এই বর্ষীয়ান নেতা।

Tags: আওয়ামী লীগআদালতগাজীপুরটঙ্গীনেত্রকোণা
Previous Post

বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

Next Post

মানি লন্ডারিং মামলায় জড়ালেন মহেশ বাবু

Next Post
আধুনিক পোশাক পরা যুবক ক্যাফে বা রেস্টুরেন্টে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানি লন্ডারিং মামলায় জড়ালেন মহেশ বাবু

শ্রীলঙ্কার ক্রিকেটাররা বাংলাদেশে টি-টুয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল দিল শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT