চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে এসিল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এস কে রাসেল by এস কে রাসেল
4:10 অপরাহ্ন 06, জুলাই 2025
in আদালত, কিশোরগঞ্জ, জনপদ
A A
পাককান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশদ্বার, শিশু ও অভিভাবকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ্গাহ মাঠের পরিচালনা কমিটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন করে আহবায়ক কমিটি করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সদরের এসিল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ জুলাই) সাবেক কমিটির সভাপতি মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন মাসুদ বাদী হয়ে কিশোরগঞ্জ সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করেন।

দায়েরকৃত মামলায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন সরকারকে প্রধান বিবাদি করে উপজেলা কৃষি কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পাকুন্দিয়া থানার ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ৩ জন সাংবাদিকসহ ২৬ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, বর্তমানে এই ঈদ্গাহের ব্যাংক একাউন্টে কোটি টাকার ফান্ড রয়েছে। ঈদ্গাহটি ৩১ সদস্যবিশিষ্ট কমিটি দ্বারা পরিচালিত হয়ে আসছে। বেশ কিছুদিন যাবত স্থানীয় মুসুল্লিরা পরিচালনা কমিটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে আসছেন।

এ প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সহকারী কমিশনারকে দায়িত্ব দেন। গত ২৬ মে সহকারী কমিশনার (ভূমি) ঈদ্গাহ পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করে উপজেলা কৃষি কর্মকর্তা  নূর-ই-আলমকে আহবায়ক করে ২৬ জনকে দিয়ে একটি আহবায়ক কমিটি প্রকাশ করে।

সাবেক কমিটির সদস্যরা নতুন আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে কিশোরগঞ্জ সহকারী জজ আদালতে আহবায়ক কমিটি বাতিল চেয়ে এবং সাবেক কমিটি পূনর্বহাল চেয়ে আহবায়ক কমিটির ২৬ জনকেই বিবাদি করে একটি  মামলা দায়ের করেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বিল্লাল হোসেন বলেন, সাবেক কমিটির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও  অনিয়মের লিখিত অভিযোগ পাওয়ায় কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে  এবং একটি আহবায়ক কমিটি দেয়া হয়েছে। তাছাড়া, সাবেক কমিটি দিয়ে ঈদগাহ মাঠের কার্যক্রম পরিচালনা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ারও আশংকা ছিল।

তিনি আরও বলেন, সাবেক কমিটি তদন্তে সহযোগীতা না করে উল্টো মামলা দায়ের করায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা রয়েছে মনে হচ্ছে।

Tags: এসিল্যান্ডকিশোরগঞ্জমামলা
Previous Post

রাষ্ট্র কাঠামোকে অকার্যকর করা প্রস্তাবের বিরোধিতা সংস্কারের সাথে সঙ্গতিপূর্ণ: বিএনপি

Next Post

মুলারের বিদায়ের দিনে ছিটকে গেছেন মুসিয়ালা

Next Post
ফুটবল ম্যাচে মুলার ও মুসিয়ালা, একে অপরের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুলারের বিদায়ের দিনে ছিটকে গেছেন মুসিয়ালা

নির্বাচন ও নিরাপত্তা বিষয়ক আলোচনা চলাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশ বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT