চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক সংগীতে নবজাগরণ, খাঁচা ভাঙলো ‘রকসল্ট’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 05, জুলাই 2025
in বিনোদন
A A
রকসল্ট ব্যান্ডের সদস্যরা পুরস্কার গ্রহণ ও উৎসবের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় জমকালো আয়োজনে শেষ হলো বাংলাদেশের প্রথম রক মিউজিক রিয়েলিটি শো ‘দ্য কেজ’। চূড়ান্ত পর্বে দুর্দান্ত পরিবেশনার মধ্য দিয়ে ‘রকসল্ট’ ব্যান্ড বিজয়ী হয়। দ্য ডেইলি স্টার-এর সহ-আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে তরুণদের মধ্যে সৃষ্টি হয় উন্মাদনা, যা অনেকটাই নতুন করে জাগিয়ে তুলেছে দেশের রক সংগীতের প্রতি আগ্রহ।

চূড়ান্ত পর্বে অংশ নেয় নাইন, ইডেনস গার্ডেন, কার্নেশিয়া, ডোপামিন, ডাস্ক এন ডাউন এবং রকসল্ট। প্রত্যেক ব্যান্ড পরিবেশন করে তাদের মৌলিক গান ও জনপ্রিয় কাভার।

বিশেষভাবে নজর কাড়ে কার্নেশিয়ার ‘দ্বিতীয় সত্তা’, ‘ডোপামিন’ এর অনলাইন বুলিংবিরোধী ইংরেজি গান ‘গুড জব’। ‘রকসল্ট’ তাদের গান ‘নিষ্পত্তি’-এর মাধ্যমে দর্শকদের উচ্ছ্বসিত করে তোলে। ব্যান্ডের মসৃণ সমন্বয় ও মঞ্চ দখলের দক্ষতা তাদের আলাদা করে তোলে।

বিচারক প্যানেলে ছিলেন দেশের চার সংগীত তারকা। ওয়ারফেজ-এর পলাশ নূর, বাঙ্গু বিবি’র তাসফিয়া ফাতিমা তাশফি, আরবোভাইরাস-এর আসিফ আসগর রঞ্জন, ও এভয়েডরাফার রায়েফ আল হাসান রাফা। পুরো মৌসুম জুড়ে তারা দলগুলোকে শুধু বিচার করেননি, দিয়েছেন দিকনির্দেশনা আর সাহস।

চূড়ান্ত ঘোষণায় রকসল্ট-এর বিজয় নিশ্চিত হলে হলজুড়ে আনন্দে ফেটে পড়ে শ্রোতারা। উপস্থিত অতিথিরা বলেন, ‘দ্য কেজ’ দেখিয়ে দিল—বাংলাদেশের রক সংগীতের ভবিষ্যৎ এখনো আগুনঝরা, সাহসী ও আপসহীন।

‘দ্য কেজ’ জয়ের পর বাপ্পা মজুমদার থেকে ব্যান্ড ওয়ারফেজ- সকলেই ‘রকসল্ট’-কে অভিনন্দন জানাচ্ছেন। যাতে বেশ উচ্ছ্বসিত তরুণদের এই ব্যান্ডের সদস্যরা।

অফিশিয়াল ফেসবুক পোস্টে রকসল্ট লিখেছে,“আমরা বিশ্বাস করি খুব শিগগিরই ‘দ্য কেজ’ সিজন ১-এর গ্র্যান্ড ফিনালের পর্বগুলো অনলাইনে প্রকাশিত হবে! আর সেগুলো প্রকাশ পেলে, আপনাদের প্রত্যেকেই দেখতে পারবেন আমাদের সেই লাইভ পারফরম্যান্সগুলো। প্রতিটি ব্যান্ডের পরিবেশনা অবশ্যই দেখবেন—দেখলেই বুঝবেন গায়ে কাঁটা দেওয়া মুহূর্তগুলো আর মাত্র দুই মাসেই কী অবিশ্বাস্য রূপান্তর ঘটেছিল আমাদের মধ্যে।”

“আপনারা আমাদের ভালোবাসুন বা ঘৃণা করুন—সত্যি বলতে গেলে, তাতে কিছু আসে যায় না। কারণ, আমরা আপনাদের সবাইকে নিখাদ ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে। আর শেষে শুধু একটাই কথা…আমরাই ভেঙেছি কেজ।” বলছিলো রকসল্ট।

Tags: ওয়ারফেজখাঁচারক ব্যান্ডলিড বিনোদন
Previous Post

শ্রীলঙ্কার জালে ১৩ গোল, দুই জয়ে শীর্ষে বাংলাদেশ

Next Post

পবিত্র আশুরায় জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল

Next Post
সন্ধ্যায় মসজিদের silhouette ও চাঁদ, শান্তিপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র আশুরায় জাতীয় মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল

বিশাল মুসল্লির সমাবেশ, হজযাত্রী নিবন্ধনের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদের নিবন্ধনে লটারি ব্যবস্থা প্রবর্তন করল কুয়েত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT