চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা রাঙাতে চায় বাংলাদেশ, চোখ এবার বিশ্বকাপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 04, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলনে মাঠে, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সঙ্গে জয়ে এশিয়ান কাপে খেলার পথে আসল কাজটা সেরে রেখেছিলেন বাংলাদেশের মেয়েরা। বাহরাইন-তুর্কমেনিস্তানের ম্যাচ ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হতে চলা এশিয়ান কাপের মূল আসরের টিকিট পেয়ে যায় লাল-সবুজের দল। তুর্কমেনিস্তানের বিপক্ষে বাছাইয়ে শেষ ম্যাচটি অনেকটা নিয়ম রক্ষার হলেও কেবল জয়ই লক্ষ্য মনিকা-আফঈদাদের। সঙ্গে বাংলাদেশের লক্ষ্যে এবার বিশ্বকাপে খেলার টিকিটও, তুর্কমেনিস্তান ম্যাচের আগে জানিয়েছেন অধিনায়ক আফঈদা খন্দকার।

মিয়ানমারের ইয়াংগুনে থুউন্না যুব ট্রেইনিং সেন্টার স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৬টায় শুরু হবে বাংলাদেশ-তুর্কমেনিস্তান ম্যাচ। প্রতিপক্ষ গ্রুপের তলানির দল। তবে মোটেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ম্যাচের আগেরদিন বাফুফের ভিডিও বার্তায় আফঈদা সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, শনিবারের ম্যাচ জয়সহ বাংলাদেশের লক্ষ্য এবার বিশ্বকাপ খেলার।

অধিনায়ক বলেছেন, ‘আনন্দটা বলে বোঝানোর মতো না। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মেয়েদের ফুটবলে এতো বড় অর্জন। বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। এটা খুবই আনন্দের। দেশের মানুষ আমাদের যেভাবে উৎসাহ দিয়েছে, খুবই ভালো লাগছে। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে আছে। অনুশীলন করেছি, কাল শেষ ম্যাচ। জয় দিয়েই শেষ করতে চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এশিয়ান কাপের মূলপর্ব আগামী মার্চে হবে অস্ট্রেলিয়ায়। সেরা ছয় দলের মধ্যে থাকলে মিলবে ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ। কাজটা সহজ নয়। আফঈদা দেখছেন বড় স্বপ্নই- বাংলাদেশকে দেখতে চান ব্রাজিলে অনুষ্ঠেয় মেয়েদের বিশ্বকাপে।

‘সবাই যেভাবে আমাদের সমর্থন করছেন, এভাবেই করে যাবেন। সামনে যেন আমরা আরও ভালো কিছু করতে পারি। একজন অধিনায়ক হিসেবে দলকে অবশ্যই বিশ্বকাপের মঞ্চে দেখতে চাই, যেহেতু আমাদের সামনে এখনও সুযোগ আছে। আমরা অবশ্যই সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।’

Tags: অস্ট্রেলিয়াআফঈদাএশিয়ান কাপ বাছাইবাংলাদেশবিশ্বকাপমিয়ানমারলিড স্পোর্টস
Previous Post

মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

Next Post

ওটিটিতে কবে আসছে ‘জ্বীন ৩’, জানালো আইস্ক্রিন

Next Post
জ্বীন ৩ সিনেমার নতুন পোস্টার যেখানে দেখা যাচ্ছে দুই চরিত্রের মুখোমুখি সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে কবে আসছে ‘জ্বীন ৩’, জানালো আইস্ক্রিন

রিয়ালের রদ্রিগো ফুটবল খেলোয়াড়, ক্লাবের জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের রদ্রিগোর ভবিষ্যৎ কোথায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT