চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন টারান্টিনোর ‘প্রিয় অভিনেতা’ ম্যাডসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 04, জুলাই 2025
in বিনোদন
A A
প্রিয় অভিনেতা ম্যাডসেনের তিনটি ছবি, বিভিন্ন চরিত্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বখ্যাত হলিউড নির্মাতা কোয়েন্টিন টারান্টিনোর ‘প্রিয় অভিনেতা’ হিসেবে খ্যাত ম্যাডসেন আর নেই। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ম্যাডসেন তার ক্যারিয়ারে রিজার্ভয়্যার ডগস, কিল বিল, দ্য হেটফুল এইট এবং ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন।

ম্যাডসেনের জনসংযোগ কর্মকর্তা লিজ রদ্রিগেজ সিএনএন-কে জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ক্যালিফোর্নিয়ার মালিবুতে নিজ বাড়িতে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো অপরাধমূলক উদ্দেশ্য নেই।

১৯৮৩ সালে একটি সিরিজে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ১৯৯১ সালে ‘থেলমা এন্ড লুইস’ এ সুসান সার্যান্ডনের প্রেমিক চরিত্র ‘জিমি’ হিসেবে নজর কাড়েন ম্যাডসেন। পরের বছরই টারান্টিনোর রিজার্ভয়্যার ডগস-এ নির্মম ‘মি. ব্লন্ডে’র চরিত্রে অভিনয় করে বক্স অফিসে ও সমালোচকদের দৃষ্টিতে শক্তিশালী অবস্থান তৈরি করেন।

এরপর স্পেসিস, ডনি ব্রাস্কো, সিন সিটি এবং ডাই অ্যানাদার ডে’র মতো আলোচিত ছবিতে তিনি কাজ করেন। ২০০৩-০৪ সালে মুক্তিপ্রাপ্ত কিল বিল ভলিউম ১ ও ২-এ বুড বা সাইডউইন্ডার চরিত্রে ম্যাডসেন তার খলনায়ক অভিনয়ের দক্ষতা চূড়ান্তভাবে তুলে ধরেন।

তবে পর্দার বাইরে ম্যাডসেনের জীবন ছিল জটিল। ২০১২ সালে নিজের ছেলের সঙ্গে শারীরিক ঝগড়ার অভিযোগে, ২০১৯ ও ২০২২ সালে ড্রিংক অ্যান্ড ড্রাইভ মামলায়, এবং সর্বশেষ ২০২৩ সালে স্ত্রীর সঙ্গে বিরোধে গ্রেপ্তার হন তিনি।

২০২২ সালে তার পুত্র হাডসন হাওয়াইয়ে আত্মহত্যা করলে ম্যাডসেন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। লস অ্যাঞ্জেলেস টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কোনো লক্ষণ বুঝতে পারিনি। এটা দারুণ মর্মান্তিক।”

মৃত্যুকালে তার হাতে থাকা আইএমডিবি রেকর্ড অনুযায়ী ১৮টি সিনেমা ছিল নির্মাণাধীন। এমনকি তার বই “টিয়ারস ফর মাই ফাদার: আউট’ল থটস এন্ড পয়েমস’ প্রকাশের প্রস্তুতিও চলছিল। তার এমন বিদায়ে শোকার্ত পুরো হলিউড! সিএনএন

Tags: কোয়ান্টিন টারান্টিনোলিড বিনোদনহলিউড
Previous Post

দুদিনের জন্য মিরাজদের ছেড়ে যাচ্ছেন কোচ

Next Post

সেন্সরে আটকে থাকা সেই ‘অন্যদিন…’ এর মুক্তি ১১ জুলাই

Next Post
বাংলাদেশের বিভিন্ন মানুষের ছবি সহ নান্দনিক পোস্টার, নাটকের প্রচার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সরে আটকে থাকা সেই ‘অন্যদিন...’ এর মুক্তি ১১ জুলাই

ভারতীয় যুবকের হামলার ঘটনায় বিমানে উত্তেজনা, আহত যাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানে সহযাত্রীর ওপর হামলায় গ্রেপ্তার ভারতীয় যুবক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT