চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 03, জুলাই 2025
in - টপ লিড নিউজ, আদালত
A A
সাবেক এমপি দুর্জয়ের ছবি, হাস্যোজ্জ্বল মুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি এবং ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। পুলিশ তার ১০ দিনের রিমান্ড চাইলেও আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি হুমায়ন কবির উপস্থিত ছিলেন। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী নজরুল ইসলাম বাদশাসহ কয়েকজন সিনিয়র আইনজীবী রিমান্ড আবেদন নাকচ করে জামিন চান।

মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে নৌকার টিকিটে এমপি নির্বাচিত হন দুর্জয়। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রথম টেস্ট দলের অধিনায়কও ছিলেন তিনি। এছাড়া বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্বেও দেখা গেছে তাকে। গত ৫ আগস্টের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও ঢাকার লালমাটিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মানিকগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে আটক করা হয়। এছাড়া দৌলতপুর ও শিবালয় থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। পর্যায়ক্রমে এসব মামলার শুনানি হবে।

Tags: ৪ দিনের রিমান্ডেআদালতনাঈমুর রহমান দুর্জয়
Previous Post

ডেঙ্গু: বরিশালে নারীর মৃত্যু, আক্রান্ত ১৪৯

Next Post

গুমের ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেনা সদর

Next Post
সেনা সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন সেনা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেনা সদর

ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালের বিছানা ও চিকিৎসা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু চিকিৎসায় দেশের হাসপাতালগুলোর যথাযথ প্রস্তুতি আছে: ডা. সায়েদুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT