চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিয়ন পরিষদের ভেতরে মাদকাসক্ত ব্যক্তির হামলায় ব্যবসায়ী নিহত

সুমন রয় by সুমন রয়
10:59 পূর্বাহ্ন 03, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
স্মার্ট যুবক হাসিমুখে, পটভূমিতে আলোকসজ্জা ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে শাহীন আলম (৩৭) নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত ব্যক্তি।

বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহীন আলম উপজেলার মেঝেরকান্দি গ্রামের বাসিন্দা ও হাসনাবাদ বাজারের ব্যবসায়ী। তিনি ওই দিন তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স নিতে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহীন কার্যালয়ে প্রবেশ করার পরেই সেখানে দীর্ঘদিন ধরে অবস্থান করা শামীম (৪০) নামের এক ব্যক্তি হঠাৎ করে তার হাতে থাকা ধারালো দা দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত শামীম হাসনাবাদ গ্রামের জালু মিয়ার ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়, শামীম একজন পরিচিত মাদকাসক্ত ও মানসিকভাবে বিকারগ্রস্ত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করছিলেন এবং অতীতেও একাধিকবার লোকজনের ওপর হামলা চালিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, অভিযুক্তকে আমরা আটক করেছি এবং থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তাকে আদালতে পাঠানো হবে।

Tags: কুপিয়ে হত্যা
Previous Post

ইন্দোনেশিয়ায় বালির কাছে ফেরি ডুবে ৪ জনের মৃত্যু

Next Post

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে প্রায় সব রাজনৈতিক দল একমত

Next Post
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে প্রায় সব রাজনৈতিক দল একমত

বাংলাদেশের ক্রিকেটার সূর্যবংশী ব্যাট হাতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুব ওয়ানডেতে সূর্যবংশীর রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT