আগামী সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের অধীনে একটি বিশেষায়িত কমিটি গঠনের প্রস্তাবে বিএনপি, জামায়াত সহ প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। প্রতি দশ বছর পর পর একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একমত হয়েছে দলগুলো। ঐকমত্য হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালেও।








