চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে বিচারকের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 02, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
রাঙ্গামাটিতে একটি অ্যাম্বুলেন্স ও কিছু মানুষ, ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের আলম ডক ইয়ার্ডের ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতের নাম মুহাইমিনা ইসলাম(২৯)।

স্থানীয়রা জানান, রাঙ্গামাটি শহরের পৌরসভা এলাকাধীন ৭নং ওয়ার্ড আলম ডক ইয়ার্ড এলাকার জনৈক রেজাউল করিমের ভবনের ছয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী, দুই শিশু সন্তান ও মাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন রাঙ্গামাটি চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী।

সন্ধ্যায় হঠাৎ এলাকায় পুলিশের গাড়ি দেখে বিচারকের স্ত্রী আত্মহত্যার বিষয়টি সকলে জানতে পারেন।

এ ব্যাপারে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাহেদ উদ্দিন জানান,শহরের আলম ডক ইয়ার্ডে এক বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। ঘরে প্রবেশ করে দেখি মেঝেতে মরদেহ পড়ে আছে আর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে ওড়না। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

Tags: ঝুলন্ত মরদেহ উদ্ধাররাঙ্গামাটি
Previous Post

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বেড়েছে রিজার্ভ

Next Post

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিপজ্জনক পরিস্থিতি, ২ পাইলট বরখাস্ত

Next Post
আকাশে উড়ন্ত এয়ার ইন্ডিয়া বিমান, সূর্যোদয়ের আলোতে ঝলমল. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিপজ্জনক পরিস্থিতি, ২ পাইলট বরখাস্ত

রিয়াল মাদ্রিদ খেলোয়াড় গোল করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুভেন্টাসকে বিদায় করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT