চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে পুরস্কার জিতলো ‘নীলপদ্ম’

সিনেমাটি দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 27, জুন 2025
in বিনোদন
A A
জাপানে পুরস্কার জেতা নারী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পুরস্কার জিতলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌফিক এলাহির ছবি ‘নীলপদ্ম’। রুনা খান অভিনীত ছবিটি এই আন্তর্জাতিক উৎসবে ‘বেস্ট ফিচার ফিল্ম’-এর পুরস্কার অর্জন করে।

পুরস্কার প্রাপ্তির পর নির্মাতা তৌফিক এলাহি চ্যানেল আই অনলাইনকে বলেন, টোকিও লিফট অফ ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিলো, জুরিরা সিনেমাটিকে নানানভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম। কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটা ভাবিনি।”

উচ্ছ্বাস প্রকাশ করে এলাহি বলেন, নীলপদ্ম আমার গবেষণাধর্মী নির্মাণ। ছবিটি সম্প্রতি টোকিও লিফট অফ উৎসবে পুরস্কৃত হয়েছে, উৎসব কর্তৃপক্ষ আমাকে ইমেইল যোগে আগেই বিষয়টি জানিয়েছেন, কিন্তু ইমেইল চেক করতে দেরী হলো বলে আজ বিষয়টি জানতে পারি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এটি শুধু আমার একার প্রাপ্তি নয়; এই ছবির আর্টিস্ট, কলাকুশলী এবং ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।”

‘নীলপদ্ম’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু। আরও আছেন রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।

দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘নীলপদ্ম’র, চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হয় ছবিটি।

Tags: আইস্ক্রিননীল পদ্মনীলপদ্মরুনা খানলিড বিনোদন
Previous Post

ত্বক ফর্সার চমকদার বিজ্ঞাপনের ফাঁদে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি!

Next Post

উইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে ১১ নারীর যৌন নিপীড়নের অভিযোগ

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে ১১ নারীর যৌন নিপীড়নের অভিযোগ

সিইসি নূরুল হুদার রিমান্ডের সময় পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সিইসি নূরুল হুদা দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT