আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করতে ইরানের পার্লামেন্টের আনা প্রস্তাব অনুমোদন করেছে দেশটির গার্ডিয়ান কাউন্সিল।
বৃহস্পতিবার ২৬ জুন দ্যা গার্ডিয়ানসহ আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার ইরানের পার্লামেন্ট সদস্যরা ভিন্নতম পোষণ ছাড়াই পরিকল্পনাটি অনুমোদন করেন।
গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফের মতে সংগঠনটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সরকারের সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা ইসলামী আইন এবং সংবিধানের পরিপন্থি বলে মনে করেনি এবং তা অনুমোদন করেছে।
পরিকল্পনা অনুযায়ী, ইরানের পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত না হলে নজরদারি ক্যামেরা স্থাপন, পরিদর্শন এবং সংস্থার বিরুদ্ধে অভিযোগ দেয়ার মতো কার্যক্রম স্থগিত করা হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আমরা বর্তমানে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা কী পদক্ষেপ নেব তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। এই সহযোগিতা অবশ্যই প্রভাবিত হবে।









