চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ কোটি মিটার অবৈধ জাল জব্দ, আটক ৩২৬ জন

নৌপুলিশের অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 26, জুন 2025
in অপরাধ
A A
নৌকার মাধ্যমে অবৈধ জাল জব্দ ও মাছ ধরা পুলিশের অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গেল সাতদিন দেশজুড়ে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও মাছের পোনা জব্দসহ ৩২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ দিনব্যাপী এই অভিযানে মোট ৩ কোটি ২৯ লক্ষ ৭২ হাজার ১১৫ মিটার নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয় ৪,৬৪২ কেজি মাছ, ২,০০০ পিস রেনু পোনা এবং ১১০ কেজি জেলিযুক্ত চিংড়ি। অভিযান চলাকালে নদী থেকে ধ্বংস করা হয় ২৭৮টি ঝোপঝাড়, যেগুলো মৎস্য আহরণে ব্যবহৃত হতো।

এ সময় নৌ চলাচলে ব্যবহৃত ৯০টি বাল্কহেডের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকায় নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং চারটি ড্রেজার জব্দ করা হয়েছে।

অভিযানে মোট ৩২৬ জন আসামি গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ৭২টি মৎস্য আইন, ১৪টি বেপরোয়া চলাচল, সাতটি বালুমহাল সংক্রান্ত, একটি নদী দূষণ, একটি মাদক, একটি চুরি, দু’টি হত্যা, চারটি অপমৃত্যু এবং একটি অন্যান্য অপরাধ সংক্রান্ত মামলাসহ মোট ১০৩টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ১১টি মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশ জানায়, জব্দকৃত অবৈধ জাল ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত মাছ বিতরণ করা হয়েছে স্থানীয় এতিমখানায় এবং রেনু পোনা অবমুক্ত করা হয়েছে প্রাকৃতিক জলাশয়ে।

দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও নদীভিত্তিক জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags: আটক
Previous Post

আইএইএ’র সহযোগিতা স্থগিতের প্রস্তাবে সম্মতি ইরানের

Next Post

পর্তুগালের অভিবাসীদের কণ্ঠস্বর মারিয়া মোরতাগুয়া

Next Post
পর্তুগালের অভিবাসীদের কণ্ঠস্বর মারিয়া মোরতাগুয়া বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগালের অভিবাসীদের কণ্ঠস্বর মারিয়া মোরতাগুয়া

পাঠাও কুরিয়ার মার্চেন্টরা এয়ার রাউন্ড ট্রিপ জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এয়ারে রাউন্ড ট্রিপ জিতলেন পাঠাও কুরিয়ার মার্চেন্টরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT