চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবির প্রথম চলচ্চিত্র উৎসবে কারা জিতলেন পুরস্কার?

তিন দিনের উৎসবে দেখানো হলো ৬০টিরও বেশি শর্টফিল্ম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 25, জুন 2025
in বিনোদন
A A
চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বুধবার (২৫ জুন) পর্দা নামল ‘১ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় চলচ্চিত্র উৎসব ২০২৫’-এর। ২৩ জুন শুরু হওয়া এই তিন দিনব্যাপী উৎসব আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, সাদিয়া খালেদ রিতি, এবং চিত্রনাট্যকার-পরিচালক সৈয়দ আহমেদ শাওকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার কবির, জবি চলচ্চিত্র সংসদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দেবাশিষ বিশ্বাস পাভেল, এবং উৎসব আয়োজক কমিটির সদস্যবৃন্দ।

চিত্রশালা মিলনায়তনের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের ভার্চুয়াল কনফারেন্স কক্ষেও চলচ্চিত্র প্রদর্শনী হয়। এছাড়া ২৮ জুন গ্রিন ইউনিভার্সিটি ভেন্যুতে প্রদর্শিত হবে নির্বাচিত চলচ্চিত্রসমূহ।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সেরা চলচ্চিত্র ও নির্মাতাদের পুরস্কৃত করা। পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

🔸 ৫ মিনিটের নিচে ক্যাটাগরি:
সেরা চলচ্চিত্র: জীবন ও জোয়ার, পরিচালক: অতনু বিশ্বাস
সেরা পরিচালক: সিফাত রহমান, সিনেমা: নিছক দুঃস্বপ্ন নয়

🔸 ১৫ মিনিটের নিচে ক্যাটাগরি:
সেরা চলচ্চিত্র: প্রদোষে, পরিচালক :মল্লিকা রায়
সেরা পরিচালক: সাইদুস সালেহীন জাইয়ীম, সিনেমা: কালাপাথর

উৎসবের সভাপতি আদনান মাহমুদ সৈকত বলেন, “জবি চলচ্চিত্র সংসদ বহুদিন ধরেই স্বাধীন ধারার চলচ্চিত্রচর্চায় অগ্রণী ভূমিকা রাখছে। এই উৎসব তারই এক সৃজনশীল ফলাফল।”

ফেস্টিভ্যাল ডিরেক্টর রাগীব শাহরিয়ার সৈকত জানান, “তরুণ নির্মাতাদের স্বপ্ন আর সৃষ্টিশীলতাকে সামনে আনতেই এই আয়োজন।” সার্বিক সমন্বয়কারী হাসিবুজ্জামান রিক বলেন, “প্রত্যেক সদস্যের সম্মিলিত প্রচেষ্টায়ই এই উৎসব সফল হয়েছে।”

আয়োজক কমিটির অন্যান্য সদস্য ছিলেন খায়রুল হাসান আকাশ, শামস হাসান সাজিদ, জারিন শেখ, রাশেদ হোসেন মৌমিত, এবং শাহরিয়া জাহান।

Tags: জবিবাংলাদেশ শিল্পকলাবিধান রিবেরুলিড বিনোদনশিল্পকলা একাডেমিসৈয়দ আহমেদ শাওকী
Previous Post

ইরানের পরমাণু স্থাপনায় প্রবেশই সর্বোচ্চ অগ্রাধিকার: আইএইএ প্রধান

Next Post

বিয়ের রিসেপশন থেকে ‘অর্ধ কোটি’ টাকা চুরির দায়ে কারাদণ্ড

Next Post
বিয়ের অনুষ্ঠানে উপহার গ্রহণের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের রিসেপশন থেকে ‘অর্ধ কোটি’ টাকা চুরির দায়ে কারাদণ্ড

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং ধসে প্রথমদিনে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT